Advertisement
E-Paper

এসবিআই-এর এসও পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত

স্পেশালিস্ট অফিসার (এসও)-র নিয়োগের পরীক্ষাটি ডেটা সায়েন্টিস্ট ম্যানেজার, ডেটা সায়েন্টিস্ট ডেপুটি ম্যানেজার ও সিস্টেম অফিসার পদে প্রার্থী নিয়োগের জন্য আয়োজিত হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ২০:৩১
এসবিআই।

এসবিআই। সংগৃহীত ছবি।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এসও-র পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে। স্পেশালিস্ট অফিসার (এসও)-র নিয়োগের পরীক্ষাটি ডেটা সায়েন্টিস্ট ম্যানেজার, ডেটা সায়েন্টিস্ট ডেপুটি ম্যানেজার ও সিস্টেম অফিসার পদে প্রার্থী নিয়োগের জন্য আয়োজিত হয়েছিল। পরীক্ষার্থীরা এই পরীক্ষার চূড়ান্ত ফলটি এসবিআই-এর সরকারি ওয়েবসাইট-sbi.co.in-এ গিয়ে দেখে নিতে পারবেন।

এসবিআই-এর এসও পরীক্ষাটি গত ৮ অক্টোবর আয়োজিত হয়েছিল এবং এর প্রভিশনাল ফলটি ৩০ নভেম্বর প্রকাশ করা হয়েছিল। বাছাই তালিকাভুক্ত প্রার্থীদের এর পর ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য ডাকা হয়েছিল। শেষমেষ চূড়ান্ত রেজাল্টটি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ প্রক্রিয়ায় পরীক্ষার্থীদের মেধা যাচাইয়ের পর প্রকাশ করা হয়েছে।

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৭১৪টি শূন্য আসনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চায় এসবিআই।

চূড়ান্ত রেজাল্টটি দেখার জন্য পরীক্ষার্থীদের প্রথমে এসবিআই-এর সরকারি ওয়েবসাইট-sbi.co.in-এ যেতে হবে। এর পর হোমপেজে স্পেশালিস্ট ক্যাডার অফিসার নিয়োগের লিঙ্কটিতে ক্লিক করে রেজাল্টটি দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

State Bank of India SBI Specialist Officer Recruitment result Bank Job Employment Jobs SBI SO
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy