Advertisement
E-Paper

প্রকাশিত এনআইটিটিটি-র ফল, ন্যাশনাল টেস্টিং এজেন্সি আয়োজিত পরীক্ষার ফল দেখা যাবে কী ভাবে?

এনটিএ-এর তরফে জানানো হয়েছে, তাদের দায়িত্ব শুধুমাত্র পরীক্ষা নেওয়া এবং ফলপ্রকাশেই সীমাবদ্ধ। এর পর মডিউল কমপ্লিটিকেশন সার্টিফিকেট দেবে এনআইটিটিটি কর্তৃপক্ষ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৫:০৭
এনটিএ প্রকাশ করল  এনআইটিটিটি-র ফল।

এনটিএ প্রকাশ করল এনআইটিটিটি-র ফল। ছবি: সংগৃহীত।

প্রকাশিত হল ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর টেকনিক্যাল টিচার্স ট্রেনিং-এর (এনআইটিটিটি) ফল। ২০২৬-এ ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে আয়োজন করা হয়েছিল ১২ নম্বর ব্যাচের এনআইটিটিটি পরীক্ষা।

এনটিএ-এর তরফে জানানো হয়েছে, তাদের দায়িত্ব শুধুমাত্র পরীক্ষা নেওয়া এবং ফলপ্রকাশেই সীমাবদ্ধ। এর পর মডিউল কমপ্লিটিকেশন সার্টিফিকেট দেবে এনআইটিটিটি কর্তৃপক্ষ। ২০২৬-এ এই পরীক্ষা হয়েছিল ২১, ২২, ২৭ এবং ২৮ ফেব্রুয়ারিতে। একাধিক শিফটে অনলাইনে নেওয়া হয়েছিল পরীক্ষা। মোট ৮,০১৩ জন পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। তার মধ্যে পরীক্ষা দিয়েছেন ৭,৫৮৩ জন।

কী ভাবে দেখবেন ফল?

Advertisement

প্রথমে এনআইটিটিটি (https://nittt.ac.in/) অথবা এনটিএ-এর (https://nta.ac.in/) ওয়েবসাইটে যেতে হবে।

‘হোমপেজ’ থেকেই ফলাফলের লিঙ্কটি পাওয়া যাবে।

এর পর অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ-ইন করতে হবে।

তা হলে ফলাফল দেখতে পাওয়া যাবে।

পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে রাখতে হবে। এনআইটিটিটি পরীক্ষা মূলত দেশের ইঞ্জিনিয়ারিং অথবা টেকনিক্যাল কলেজগুলিতে পড়ানোর শেষ চাবিকাঠি। অর্থাৎ, কেউ যখন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনিক্যাল কলেজগুলিতে পড়ানোর জন্য শিক্ষক হিসাবে নিযুক্ত হন, তখন তাঁর বিশেষ প্রশিক্ষণ চলে। সেই প্রশিক্ষণই দেয় এনআইটিটিটি। আর প্রশিক্ষণের শেষে পরীক্ষাও নেওয়া হয়। শিক্ষকতা শুরু করার এই পরীক্ষায় নূন্যতম ৫০ শতাংশ নম্বর-সহ উত্তীর্ণ হতে হয়।

engineering Technology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy