Advertisement
E-Paper

বিশ্বকাপের ফাইনাল, পরীক্ষা পিছল কলকাতার স্কুল! মাঠের প্রতি ছোটদের আকৃষ্ট করতেই সিদ্ধান্ত

ফুটবলের প্রতি বাঙালির প্রেম ও উন্মাদনা বহু চর্চিত। আজও ডার্বির সন্ধ্যায় কলকাতা জনশূন্য হয়ে যায়। ইস্টবেঙ্গল-মোহনবাগানের টানটান উত্তেজনার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা-ব্রাজিলে সংক্রমিত হয়। পাড়ার পর পাড়া ঢেকে যায় হলুদ-সবুজ আর নীল-সাদা পতাকায়। তারই মধ্যে সিদ্ধান্ত সাউথ পয়েন্ট হাই স্কুল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৯:৪২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অনলাইন গেমে মজে জেন জ়ি আর আলফা। ডেকে ডেকে ফিরে গিয়েছে আকাশ-বাতাস-মাঠের সবুজ ঘাস। এই পরিস্থিতিতে চিন্তিত শিক্ষকেরাও। পড়ুয়াদের মাঠের প্রতি আগ্রহ বাড়াতে প্রয়াসী কলকাতার এক প্রাচীন স্কুল।

গোটা বিশ্বে শুরু হয়েছে ফুটবল জ্বর। চলছে বিশ্বকাপ। আগামী ১৯ জুলাই ফাইনাল। তাই পরীক্ষা পিছিয়ে দেওয়ার ঘোষণা করেছে সাউথ পয়েন্ট হাই স্কুল। এক বিজ্ঞপ্তি জারি করে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ ও ২১ জুলাই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি সব ধরনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। সামেটিভ, প্রি-মি়ডটার্ম টেস্ট— সবই পিছিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, পূর্বনির্ধারিত যে পরীক্ষা ২০ জুলাই ছিল, তা আয়োজিত হবে ২৯ জুলাই। ২১ জুলাইয়ের পরীক্ষা হবে ৩০ জুলাই।

স্কুলের অধ্যক্ষ জয়দেব ঘোষ বলেন, ‘‘আমরা চাই পড়ুয়ারা আরও বেশি আগ্রহী হয়ে উঠুক ফুটবলের মতো খেলায়। যেখানে হার-জিত সবই দলগত বিষয়। ওরা যেন একা একা বেঁচে থাকার মধ্যেও শিখে নিতে পারে সকলকে নিয়ে চলার মন্ত্র।” অধ্যক্ষ জানান, তাঁরা চান পড়ুয়ারা মজা করে বিশ্বকাপের ফাইনাল দেখুক। পরে দিন বা তার পরের দিন পরীক্ষা থাকলে অসুবিধা হবে। অনেক অভিভাবকই হয়তো রাত জেগে খেলা দেখায় আপত্তি করবেন। তাই স্কুল কর্তৃপক্ষই সিদ্ধান্ত নিয়েছেন পড়ুয়াদের স্বার্থে। তাঁর দাবি, সব পড়ুয়াই যে খেলা দেখে তা নয়। যারা দেখে না তারাও উৎসাহিত হবে এই বিজ্ঞপ্তিতে, এমনই মনে করছেন কর্তৃপক্ষ। জয়দেব ঘোষ বলেন, “২ থেকে ৫ শতাংশ পড়ুয়াও যদি আগ্রহী হয়, তাতেই আমাদের সাফল্য।”

স্কুলের সিদ্ধান্তে খুশি অভিভাবকদের একাংশও। ফুটবলের প্রতি বাঙালির প্রেম ও উন্মাদনা বহু চর্চিত। আজও ডার্বির সন্ধ্যায় কলকাতা জনশূন্য হয়ে যায়। ইস্টবেঙ্গল-মোহনবাগানের টানটান উত্তেজনার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা-ব্রাজিলে সংক্রমিত হয়। পাড়ার পর পাড়া ঢেকে যায় হলুদ-সবুজ আর নীল-সাদা পতাকায়। তারই মাঝে কেউ কেউ ফ্রান্স বা পর্তুগালের সমর্থক, কেউ জার্মানি বা নেদারল্যান্ড। এরই মধ্যে সাউথ পয়েন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন অভিভাবকদের একাংশও।

FIFA Club World Cup

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy