Advertisement
E-Paper

এসএসসি হেড কনস্টেবল পরীক্ষা দিয়েছিলেন? প্রকাশিত হয়েছে ফলাফল

সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ন্যূনতম ৪০ শতাংশ পেতে হত পাশ করার জন্য। তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং ওবিসি বিভাগের প্রার্থীদের ন্যূনতম ৩৫ শতাংশ প্রয়োজন পাশ করার জন্য।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ১৩:৫৩
হেড কনস্টেবল পরীক্ষার ফলাফল প্রকাশিত।

হেড কনস্টেবল পরীক্ষার ফলাফল প্রকাশিত। প্রতীকী ছবি।

স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) তরফ থেকে দিল্লির পুলিশ বিভাগের জন্য হেড কনস্টেবল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যে সমস্ত প্রার্থী পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা এসএসসি-র ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন।

হেড কনস্টেবলের পরীক্ষা হয়েছিল ২০২২-এর ১০ থেকে ২০ অক্টোবর। সিবিটি (কম্পিউটার বেস্‌ড টেস্ট) ফরম্যাটে পরীক্ষা নেওয়া হয়েছিল। সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ন্যূনতম ৪০ শতাংশ পেতে হত। তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং ওবিসি বিভাগের প্রার্থীদের ন্যূনতম ৩৫ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য ৩০ শতাংশ প্রয়োজন পাশ করার জন্য।

  • এসএসসি-র হেড কনস্টেবল পরীক্ষার ফলাফল দেখার জন্য প্রার্থীদের প্রথমে ssc.nic.in ওয়েবসাইটে যেতে হবে।
  • হোমপেজ থেকে ‘হেড কনস্টেবল’ (Head Constable (Ministerial) লেখার উপর যেতে হবে।
  • ফলাফলের পিডিএফ ফাইল দেখতে পেয়ে যাবেন প্রার্থীরা।
  • পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।

এই বিষয়ে বিস্তারিত জানতে এসএসসি-র ওয়েবসাইটটি দেখুন https://ssc.nic.in/।

SSC Police constable Exam result Delhi Govt Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy