Advertisement
E-Paper

মাধ্যমিকের পর টানা ছুটি! ভবিষ্যতের কথা মাথায় রেখে কী ভাবে কাটানো উচিত এই অবসর?

এই সময়ে কম্পিউটারের স্বল্পমেয়াদি কোর্স করে রাখলে ভাল। পরবর্তী কালে উচ্চশিক্ষা ক্ষেত্রে এবং পেশাগত জীবনের জন্য অনেক সুবিধা হতে পারে। এই প্রবণতা শুরু হয়েছে নব্বইয়ের দশকের শেষ থেকেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৩
মাধ্যমিকের পর ছুটি কাজে লাগানো যায় নানা উপায়ে।

মাধ্যমিকের পর ছুটি কাজে লাগানো যায় নানা উপায়ে। ছবি: সংগৃহীত।

১২ ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক। স্কুলজীবনের প্রথম ধাপের বড় পরীক্ষা অতিক্রম করার পর হাতে রয়েছে এক লম্বা ছুটি। যদিও এই ছুটি এখন আর অবসর হিসাবে বিবেচিত হয় না। বরং একে কাজে লাগানো যেতে পারে আগামী দিনের প্রস্তুতি হিসাবে।

এই সময়ে কম্পিউটারের স্বল্প মেয়াদিকোর্স করে রাখলে ভাল। পরবর্তী কালে উচ্চশিক্ষা ক্ষেত্রে এবং পেশাগত জীবনের জন্য অনেক সুবিধা হতে পারে। এই প্রবণতা শুরু হয়েছে নব্বইয়ের দশকের শেষ থেকেই। তবে আধুনিক প্রযুক্তিনির্ভর যুগে এখন পড়ুয়ারা ছোট থেকেই কম্পিউটারে সড়গড়। তাই বেসিক মাল্টি মিডিয়ার থেকে ডিটিপি, ট্যালি প্রভৃতির মতো বিষয়ে প্রথাগত কোনও কোর্স করে নেওয়াই ভাল।

এই সময়টি কাজে লাগানো যেতে পারে বিদেশি ভাষা শেখার জন্য। ইংরেজি তো বটেই, বিদেশে পড়তে যাওয়া বা চাকরির ক্ষেত্রে প্রয়োজন রাশিয়ান, ফরাসি, জাপানি, জার্মান বা স্প্যানিশ ভাষা জানা। ইদানীং কোরিয়ান ভাষার কদরও বাড়ছে। আগে থেকেই বিদেশি ভাষা শেখা থাকলে পেশাগত জীবনে অনেক সুযোগ মিলতে পারে।

একাদশে শুরু হবে ভবিষ্যতের নতুন পাঠ। আজকাল আর প্রথাগত পড়াশোনার প্রতি তেমন আগ্রহী নয় পড়ুয়ারা। তাই আগে থেকে বিষয় বেছে নেওয়া কথা ভাবনাচিন্তা করে নেওয়া দরকার। কোন বিষয়ে পড়লে কাজের সুযোগ কেমন, সে সংক্রান্ত গবেষণা সেরে রাখা যেতে পারে। আবার বিজ্ঞান, বাণিজ্য বা কলা বিভাগে প্রথাগত পড়াশোনা করলেও ভবিষ্যতে কী ভাবে, কোন পথে এগোনো যায়— তা নিয়ে ভাবনাচিন্তা প্রয়োজন। সেটাও এই ফাঁকে সেরে রাখলে এক ধাপ এগিয়ে থাকা যাবে। প্রয়োজনে অভিজ্ঞ কোনও মানুষের সঙ্গে কথা বলে নেওয়া যেতে পারে। ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় কোনও স্বল্প মেয়াদের কোর্স করে নেওয়া যেতে পারে এই সময়।

এক সময় মাধ্যমিকের জন্য বছর দুয়েক আগেই বন্ধ হয়ে যেত নাচ, গান, ছবি আঁকার মতো সৃজনচর্চা। কিন্তু পরিস্থিতি বদলেছে। অনেকেই পড়াশোনার পাশাপাশি চারুকলার বিষয়গুলির চর্চা করে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে চায়। তাই এই ছুটির সময়টি নতুন করে রেওয়াজে ব্যয় করা যেতে পারে।

ফোটোগ্রাফি, গ্রাফিক ডিজ়াইনিং-এর কোনও স্বল্পমেয়াদি কোর্স এই সময় করে রাখলে ভবিষ্যতে পেশাগত ক্ষেত্রে সুবিধা পাওয়া যেতে পারে।

তা ছাড়া, যারা উচ্চ মাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্স বা অন্য প্রবেশিকায় বসার কথা ভাবছে, তারা এই সময়টির সদ্ব্যবহার করতে পারে। তাতে একাদশের পড়া শুরু হওয়ার আগেই খানিকটা এগিয়ে থাকা যাবে।

Students
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy