কলকাতার চার জন ‘ট্রাবল মেকার’কে গ্রেফতার করল লালবাজারের গুন্ডাদমন শাখা। এঁদের কারও বিরুদ্ধে আর্মস অ্যাক্ট (অস্ত্র আইন) কারও বিরুদ্ধে অতীতে ঝামেলা পাকানোর ইতিহাস রয়েছে বলে পুলিশের দাবি। ধৃতদের নাম— জয়দেব মালাকার ওরফে ম্যান্ডেলা( টালিগঞ্জ এলাকা), মিন্টু ঘোড়ুই ওরফে বল্টু (পঞ্চসায়র এলাকা), অর্পণ চক্রবর্তী (বাঁশদ্রোণী এলাকা) এবং শাহাদত হোসেন ওরফে শাকা (একবালপুর এলাকা)।
এদের মধ্যে অর্পণের বিরুদ্ধে অস্ত্র আইনে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া, মঙ্গলবার শহরের তিনটি এলাকায় নাকা চেকিং-এ মোট ৬ লক্ষ ৩৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। জোড়াসাঁকো বিধানসভা এলাকায় বড়তলা থানা ৪ লক্ষ টাকা উদ্ধার করেছে। বেলেঘাটা বিধানসভা এলাকার সিআইটি রোড থেকে ১লক্ষ ৩৩ হাজার ৫০০ টাকা এবং ভবানীপুর বিধানসভা এলাকার শেক্সপিয়র সরণি থানা ১ লক্ষ টাকা উদ্ধার করেছে।
আরও পড়ুন:
পাশাপাশি, কলকাতা পুলিশ জানিয়েছে নির্বাচন ঘোষণার পর থেকে শহরে ২৪টি আগ্নেয়াস্ত্র, ৬৭ রাউন্ড গুলি এবং ১৭২টি বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ ১ কোটি ৭১ লক্ষ ২ হাজার ১০২ টাকা উদ্ধার করেছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মিলে যে নাকা চেকিং এবং যৌথ অভিযান চালাচ্ছে তাতে ১ কোটি ৫১ লক্ষ ৯৩ হাজার ৬৫০ টাকা উদ্ধার হয়েছে। অন্য দিকে, ভোটের আগে কলকাতায় বহিরাগতদের যাতায়াত নিয়ন্ত্রণে বিভিন্ন হোটেল এবং গেস্ট হাউসগুলির দিকেও নজরদারি চলছে বলে লালবাজারের একটি সূত্র জানাচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- প্রচলিত ধারণা অনুযায়ী, প্রচুর পরিমাণে ভোট পড়লে তা সাধারণত স্থিতাবস্থা বা প্রতিষ্ঠানবিরোধী হয়। অর্থাৎ, ক্ষমতাসীন সরকারের বিপক্ষে যায় জনতার রায়। তবে দীর্ঘলালিত এই ধারণার প্রতিযুক্তিও ছিল। তৃণমূলের তরফে গত লোকসভা এবং বিধানসভা ভোটের উদাহরণ দিয়ে দাবি করা হচ্ছিল, অনেক ভোট পড়লেও এ রাজ্যে তা শাসকের পক্ষেই গিয়েছে বরাবর। বিজেপির পাল্টা যুক্তিতে আবার ছিল ২০১১ সালের ‘পরিবর্তনের ভোট’। সে বারও প্রচুর ভোট পড়েছিল এবং ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গড়েছিলেন মমতা। এ বারের ভোটে এসআইআর সুবিধা করে দিল বিজেপির।
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) যে হয়রানিকে প্রচারে হাতিয়ার করেছিল তৃণমূল, তা কাজে এল না। পশ্চিমবঙ্গবাসী ভোট দিলেন বিজেপির পক্ষেই। ফলে এ রাজ্যেও ‘ডবল ইঞ্জিন’ সরকার তৈরি হতে চলেছে। পশ্চিমবঙ্গ জয় করেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনেও যে দল সে ভাবে দাঁত ফোটাতে পারেনি, দু’বছরের ব্যবধানে তারাই ২০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেছে। জেলায় জেলায় পদ্মের ঝড়ে উড়ে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা।
-
পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আরএন রবি, ইস্তফা না-দিলেও মমতা এখন ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী! রাজ্য কার?
-
বিজেপি মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী মোদী! রাজ্যে প্রচারে এসে দিয়ে গিয়েছিলেন কথা
-
ভোট-পরবর্তী গোলমালে রুজু ২০০ এফআইআর! কেউ কেউ পরিস্থিতির সুযোগ নিয়ে অশান্তি পাকাতে চাইছেন: ডিজি সিদ্ধনাথ
-
‘কমিশন ১০টি গণনাকেন্দ্রের ছয় ঘণ্টার ফুটেজ দিক, দেখাক কিছু হয়নি, আমি মেনে নেব এটাই জনাদেশ’! চ্যালেঞ্জ অভিষেকের
-
৪৫ শতাংশের বেশি ভোট পেয়ে রাজ্যে ২০৭টি আসনে জয় পেল বিজেপি! ৮০টি আসনে জয়ী তৃণমূল, তাদের ভোটের হার কত