বিধানসভা, লোকসভা এবং বিধানসভা। এ নিয়ে তৃতীয় বার ভোটের ময়দানে বিজেপির হিরণ্ময় (হিরণ) চট্টোপাধ্যায়। এ বার হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে টিকিট দিয়েছে পদ্মশিবির। গত জানুয়ারি মাসে বিবাহ-বিতর্কে জড়ানো হিরণের হলফনামায় দেখেই কটাক্ষ করেছেন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। ‘মনোনয়নে স্ত্রী হিসাবে কার নাম থাকে দেখব’ বলে তিনি খোঁচা দিয়েছিলেন কিছু দিন আগে। হিরণ মনোনয়ন জমা দিতেই একযোগে স্বামী এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরিকে আক্রমণ করেছেন তিনি। অন্য দিকে, হিরণ জানিয়েছেন তিনি বিবাহিত এবং ‘সেপারেটেড’ (বিচ্ছিন্ন)। সেখানে দ্বিতীয় স্ত্রীর কোনও উল্লেখ নেই।
হিরণের হলফনামা
স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ না-হওয়া সত্ত্বেও গত জানুয়ারিতে দ্বিতীয় বিয়ে করে বিতর্কের মুখে পড়েন হিরণ। এমনকি, এ বার টিকিট পাবেন কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়। শেষমেশ টিকিট পেয়েছেন হিরণ। হলফনামায় নিজেকে আইনত বিবাহিত এবং ‘সেপারেটেড’ (বিচ্ছিন্ন) হিসাবে উল্লেখ করেছেন তিনি। ঘটনাক্রমে সমাজমাধ্যমে অনিন্দিতা লেখেন, ‘‘রক্ষিতার নাম উল্লেখ করেছে কি? ভারতীয় সংবিধান কি সেটা বলতে পারবে?’’
হিরণের সম্পত্তি
হলফনামায় বিজেপি প্রার্থী হিরণ জানিয়েছেন, তাঁর হাতে এখন রয়েছে নগদ ১৫ লক্ষ টাকা। স্ত্রীর কাছে আছে ১২ লক্ষ টাকা। ব্যাঙ্ক ও বিমায় হিরণের বিনিয়োগ প্রায় ৫ কোটি ২৫ লক্ষ টাকা।
গাড়ি, সোনাদানা
বড়পর্দার ‘হিরো’ হিরণ টয়োটা এটিয়সে চড়েন। গাড়িটির দাম ৪ লক্ষ ৭১ হাজার টাকা। স্ত্রী একটি টয়োটা ফরচুনার গাড়ির মালিক। গাড়িটির দাম ৫ লক্ষ টাকা। ২০ গ্রাম সোনার গয়না রয়েছে হিরণের, মূল্য ৪ লক্ষ ৭১ হাজার ৬৯৬ টাকা। স্ত্রীর গয়নার মূল্য ১৮ লক্ষ টাকা। সব মিলিয়ে হিরণের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫ কোটি ৩৫ লক্ষ ১৩ হাজার ৫১৯ টাকা। স্ত্রীর অস্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৯২ লক্ষ টাকার।
বাড়ি, জমিজমা
চাষের জমি নেই বিজেপির এই প্রার্থী এবং তাঁর স্ত্রীর। ব্যবসায়িক কাজে ব্যবহৃত একটি বাড়ি রয়েছে। ৯০০ স্কোয়্যারফুটের ওই সম্পত্তির মূল্য ১২ লক্ষ টাকা। আনন্দপুরে আরবানায় একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে হিরণের। সেটির দাম ৪ কোটি টাকা। সব মিলিয়ে ৫ কোটি ২০ লক্ষ টাকা। আর একটি বৈষয়িক সম্পত্তি রয়েছে। হিরণের স্ত্রীর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ২৬ লক্ষ ১৫ হাজার ৮৫৪ টাকার। ঋণ ২ লক্ষ ২৬ হাজার টাকা।
সব মিলিয়ে সস্ত্রীক হিরণের সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ৫৪ লক্ষ ৭৬ হাজার ৯৬ টাকা।
পেশা
পেশা হিসাবে হিরণ লিখেছেন, তিনি অভিনেতা, চাকরিজীবী এবং উদ্যোক্তা। স্ত্রী পেশায় ব্যবসায়ী।
মামলা-মোকদ্দমা
চারটি মামলার কথা জানিয়েছেন হিরণ। তার মধ্যে রয়েছে, ইচ্ছাকৃত ভাবে আঘাত করা, ষড়যন্ত্রের মতো অভিযোগ। ২০২২ সালে খড়্গপুরে ৩৪১, ৩২৩ ও ৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছে হিরণের বিরুদ্ধে। আইনি বিচ্ছেদ না হওয়ার পরেও দ্বিতীয় বিয়ে করায় গত জানুয়ারি মাসে হিরণের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। সেগুলিও বিচারাধীন।
সম্পত্তি বৃদ্ধি
২০২১ সালে খড়্গপুর বিধানসভা থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন অভিনেতা হিরণ্ময় ওরফে হিরণ চট্টোপাধ্যায়। তখন তিনি জানিয়েছিলেন, মোট সম্পত্তির পরিমাণ ৪ কোটি ৩৭ লক্ষ টাকা। ধারদেনার পরিমাণ ৬০ লক্ষের বেশি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক।
তিন বছর পরে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে বিধায়ক হিরণকে প্রার্থী করে বিজেপি। তখন তাঁর সম্পত্তি দেখান ৬ কোটি ৩৭ লক্ষ টাকা। দেনা কোটি টাকার বেশি। শিক্ষাগত যোগ্যতা জানিয়েছিলেন, ডক্টরেট। এখনও সেটাই জানিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- প্রচলিত ধারণা অনুযায়ী, প্রচুর পরিমাণে ভোট পড়লে তা সাধারণত স্থিতাবস্থা বা প্রতিষ্ঠানবিরোধী হয়। অর্থাৎ, ক্ষমতাসীন সরকারের বিপক্ষে যায় জনতার রায়। তবে দীর্ঘলালিত এই ধারণার প্রতিযুক্তিও ছিল। তৃণমূলের তরফে গত লোকসভা এবং বিধানসভা ভোটের উদাহরণ দিয়ে দাবি করা হচ্ছিল, অনেক ভোট পড়লেও এ রাজ্যে তা শাসকের পক্ষেই গিয়েছে বরাবর। বিজেপির পাল্টা যুক্তিতে আবার ছিল ২০১১ সালের ‘পরিবর্তনের ভোট’। সে বারও প্রচুর ভোট পড়েছিল এবং ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গড়েছিলেন মমতা। এ বারের ভোটে এসআইআর সুবিধা করে দিল বিজেপির।
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) যে হয়রানিকে প্রচারে হাতিয়ার করেছিল তৃণমূল, তা কাজে এল না। পশ্চিমবঙ্গবাসী ভোট দিলেন বিজেপির পক্ষেই। ফলে এ রাজ্যেও ‘ডবল ইঞ্জিন’ সরকার তৈরি হতে চলেছে। পশ্চিমবঙ্গ জয় করেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনেও যে দল সে ভাবে দাঁত ফোটাতে পারেনি, দু’বছরের ব্যবধানে তারাই ২০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেছে। জেলায় জেলায় পদ্মের ঝড়ে উড়ে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা।
-
১৫:৫৯
কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি! ইস্তফা দেওয়ার প্রশ্ন কেন উঠছে? বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা -
১৫:১৯
হিংসা রুখতে রাজনীতির রং না দেখে কঠোর পদক্ষেপ করুন! মুখ্যসচিবকে বার্তা শমীকের, বিধাননগরে বৈঠকে বিজেপি -
১৫:১৮
জয় উদ্যাপন করে বাড়ি ফেরার পথে খুন বিজেপি কর্মী! ভোট-পরবর্তী হিংসায় উত্তেজনা উদয়নারায়ণপুরে, গ্রেফতার এক -
১৫:০৬
‘ক্ষমতায় এলে একদিন যেতে হয়’! ভোটে হারের পরদিন বিধানসভায় অফিস ছাড়ার সময় বললেন বিদায়ী স্পিকার বিমান -
১২:৪৪
ফলপ্রকাশের পরের সকালেই নতুন সরকারের লক্ষ্য ঘোষণা শুভেন্দুর! অঙ্গীকারও করলেন রাজ্যবাসীর কাছে