Advertisement
০৯ এপ্রিল ২০২৬
মিনাখাঁয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মিনাখাঁয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৪:০৯
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৩:০০ key status

কোটি কোটি টাকা দিয়ে প্রচার চলছে, বিজেপিকে তোপ মমতার

জেনে রাখবেন, কোটি কোটি টাকা দিয়ে প্রচার চলছে। একটা ভোট যদি বিজেপিকে ভুল করেও দিয়েছেন, তা হলে আপনার অস্তিত্ব, ঠিকানা, সম্মান, জাতি, বর্ণ , বাংলা চলে যাবে। বর্ডার এরিয়াতে অনেক ফোর্স আসছে। বিজেপি শেখাচ্ছে যাতে কেউ ভোট দিতে না পারে, তাদের আটকে দাও। ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে সেই মেশিনে ভোট দেবেন না।

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১২:৫৭ key status

১০৫টি প্রকল্প আছে, যা বিশ্বের কোথাও নেই: মমতা

যুবসাথীদের জীবিকার সন্ধান করে দেব। সব কাঁচা বাড়ি পাকা করে দেব। দুয়ারে স্বাস্থ্য করব। আপনাদের স্বাস্থ্য পরীক্ষা হবে। ১০৫টি প্রকল্প আছে। যা বিশ্বের কোথাও নেই। আজকে বিজেপি ভাবছে উকুন বাছার মতো ভোট কেটে নাও। ওরা মহিলা, কৃষক, শ্রমিক বিরোধী,  সংখ্যালঘু বিরোধী। গায়ের জোরে বাংলা দখল করতে চায়। বিজেপির রাজ্যে মাছ, মাংস, ডিম খাওয়া যাবে না। সব বন্ধ করে দিয়েছে।

Advertisement
timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১২:৪৬ key status

৯০ লক্ষের নাম বাদ দিয়েছ, মনে রেখো তাতেও আমরা জিতব: মমতা

৯০ লক্ষের নাম বাদ দিয়েছ, মনে রেখো তাতেও আমরা জিতব। পুরো গণতন্ত্রকে চৈত্রমাসের সেলের মতো বিক্রি করে দিয়েছ। এভরি অ্যাকশন হ্যাজ় ইটস রিঅ্যাকশন।

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১২:৪৪ key status

এখন অনেক ইলিশ জন্মায় বাংলায়: মমতা

আমরা একটা নতুন ধান উৎপাদন করছি। সেটি হল স্বর্ণধান। সেটি বিক্রিও হচ্ছে। চাষিদেরও লাভ হচ্ছে। ইলিশ মাছ যাতে বাংলায় জন্মায়, ২০১৩ সালে ডায়মন্ড হারবারে গবেষণাকেন্দ্র তৈরি করা হয়েছিল। এখন অনেক ইলিশ বাংলায় জন্মায়।

Advertisement
timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১২:৩৮ key status

সুন্দরবনকে আলাদা জেলা তৈরি করা হবে: মমতা

সুন্দরবনকে আলাদা জেলা তৈরি করা হবে। সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে। সুন্দরবন নিয়ে মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। সুন্দরবনকে আলাদা গুরুত্ব দেওয়া হয়। প্রতি বছর বন্যা হলে সুন্দরবনে আসি।

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১১:০৬ key status

মিনাখাঁয় জনসভা

মমতার প্রথম জনসভাটি ছিল উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। সেখানে দলীয় প্রার্থী উষারানি মণ্ডলের সমর্থনে হাড়োয়া সার্কাস ময়দানে বক্তৃতা করেন তিনি। মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণও শানান। 

Advertisement
timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১১:০৪ key status

ঠাসা কর্মসূচি মমতার

বৃহস্পতিবার পাঁচটি প্রচার কর্মসূচি রয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর মধ্যে রয়েছে চারটি জনসভা এবং একটি পদযাত্রা। মিনাখাঁ, পলতা, পানিহাটি এবং বাগুইআটিতে সভা রয়েছে তাঁর। ডানলপ মোড় থেকে সিঁথির মোড় পর্যন্ত পদযাত্রাও করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy