Advertisement

নবান্ন অভিযান

দ্বিতীয় দফার ভোটের আগে ৩৬ ঘণ্টায় ১৫৪৩ ‘ঝামেলাবাজ’কে গ্রেফতার করাল কমিশন, তালিকায় তৃণমূল কাউন্সিলরও

বুধবার রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটের আগে ঝামেলা পাকাতে পারেন, এমন ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিল কমিশন। সেইমতো গত ৩৬ ঘণ্টায় ১৫৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৪:৫০

—প্রতিনিধিত্বমূলক ছবি।

রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে গত ৩৬ ঘণ্টায় ১৫৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্বাচন কমিশনের নির্দেশেই পুলিশের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। বুধবার রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটের আগে ঝামেলা পাকাতে পারেন, এমন ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিল কমিশন।

ধৃতদের তালিকায় রয়েছেন পূর্ব বর্ধমান জেলার এক তৃণমূল কাউন্সিলরও। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই কাউন্সিলরের নাম নাড়ুগোপাল ভকত। তিনি বর্ধমান পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রবিবার গভীর রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। নাড়ুগোপালেপ বিরুদ্ধে বিজেপি নেতার বাড়িতে হামলা এবং ‘দাদাগিরি’ করার অভিযোগ উঠেছে।

রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত ১০৯৫ জন ‘ঝামেলাবাজ’কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারির নিরিখে সবার প্রথমে রয়েছে পূর্ব বর্ধমান জেলা। ওই জেলায় ৪৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় গ্রেফতার করা হয়েছে ২৪৬ জনকে। নদিয়ায় গ্রেফতারির সংখ্যা ৩২। হুগলি, উত্তর ২৪ পরগনায় গ্রেফতার করা হয়েছে যথাক্রমে ৪৯ জন এবং ৩১৯ জনকে।

সংক্ষেপে
  • প্রচলিত ধারণা অনুযায়ী, প্রচুর পরিমাণে ভোট পড়লে তা সাধারণত স্থিতাবস্থা বা প্রতিষ্ঠানবিরোধী হয়। অর্থাৎ, ক্ষমতাসীন সরকারের বিপক্ষে যায় জনতার রায়। তবে দীর্ঘলালিত এই ধারণার প্রতিযুক্তিও ছিল। তৃণমূলের তরফে গত লোকসভা এবং বিধানসভা ভোটের উদাহরণ দিয়ে দাবি করা হচ্ছিল, অনেক ভোট পড়লেও এ রাজ্যে তা শাসকের পক্ষেই গিয়েছে বরাবর। বিজেপির পাল্টা যুক্তিতে আবার ছিল ২০১১ সালের ‘পরিবর্তনের ভোট’। সে বারও প্রচুর ভোট পড়েছিল এবং ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গড়েছিলেন মমতা। এ বারের ভোটে এসআইআর সুবিধা করে দিল বিজেপির।
  • ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) যে হয়রানিকে প্রচারে হাতিয়ার করেছিল তৃণমূল, তা কাজে এল না। পশ্চিমবঙ্গবাসী ভোট দিলেন বিজেপির পক্ষেই। ফলে এ রাজ্যেও ‘ডবল ইঞ্জিন’ সরকার তৈরি হতে চলেছে। পশ্চিমবঙ্গ জয় করেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনেও যে দল সে ভাবে দাঁত ফোটাতে পারেনি, দু’বছরের ব্যবধানে তারাই ২০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেছে। জেলায় জেলায় পদ্মের ঝড়ে উড়ে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা।
ECI West Bengal Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy