বিধানসভা ভোটের মুখে কলকাতার টালিগঞ্জে একটি গাড়ি থেকে নগদ লক্ষ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। যাঁর গাড়িতে নগদ মিলেছে, তাঁর নাম আশুতোষ আগরওয়াল। ওই টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। তা হিসাব বহির্ভূত কি না, খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনি পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আশুতোষ নিউ আলিপুরের বাসিন্দা। নেতাজিনগর থানার অধীন এলাকায় তাঁর গাড়ির ভিতর থেকে নগদ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ১৫ মার্চ ১১টি রাজ্যে নির্বাচন এবং উপ-নির্বাচনের দিন ঘোষণা করে কমিশন। ওই সময় থেকেই কার্যকর হয় আদর্শ নির্বাচনী বিধি। কমিশন জানায়, অবাধ এবং হিংসামুক্ত ভোট করানোই তাদের উদ্দেশ্য। সেই কারণে ভোটমুখী পাঁচ রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং তার আশপাশের রাজ্যের পুলিশ এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করে কমিশন। নজরদারি বাড়ানো হয়। কমিশন জানায়, ২৬ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত ভোটমুখী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে ৪০৮.৮২ কোটি টাকার বেআইনি জিনিস, নগদ উদ্ধার হয়েছে। তার মধ্যে ১৭.৪৪ কোটি টাকা নগদ, ৩৭.৬৮ কোটি টাকার মদ (১৬.৩ লক্ষ লিটার), ১৬৭.৩৮ কোটি টাকার মাদক, ২৩ কোটি টাকার দামি ধাতু, ১৬৩.৩০ কোটি টাকার উপঢৌকন বাজেয়াপ্ত করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- প্রচলিত ধারণা অনুযায়ী, প্রচুর পরিমাণে ভোট পড়লে তা সাধারণত স্থিতাবস্থা বা প্রতিষ্ঠানবিরোধী হয়। অর্থাৎ, ক্ষমতাসীন সরকারের বিপক্ষে যায় জনতার রায়। তবে দীর্ঘলালিত এই ধারণার প্রতিযুক্তিও ছিল। তৃণমূলের তরফে গত লোকসভা এবং বিধানসভা ভোটের উদাহরণ দিয়ে দাবি করা হচ্ছিল, অনেক ভোট পড়লেও এ রাজ্যে তা শাসকের পক্ষেই গিয়েছে বরাবর। বিজেপির পাল্টা যুক্তিতে আবার ছিল ২০১১ সালের ‘পরিবর্তনের ভোট’। সে বারও প্রচুর ভোট পড়েছিল এবং ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গড়েছিলেন মমতা। এ বারের ভোটে এসআইআর সুবিধা করে দিল বিজেপির।
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) যে হয়রানিকে প্রচারে হাতিয়ার করেছিল তৃণমূল, তা কাজে এল না। পশ্চিমবঙ্গবাসী ভোট দিলেন বিজেপির পক্ষেই। ফলে এ রাজ্যেও ‘ডবল ইঞ্জিন’ সরকার তৈরি হতে চলেছে। পশ্চিমবঙ্গ জয় করেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনেও যে দল সে ভাবে দাঁত ফোটাতে পারেনি, দু’বছরের ব্যবধানে তারাই ২০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেছে। জেলায় জেলায় পদ্মের ঝড়ে উড়ে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা।
-
পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আরএন রবি, ইস্তফা না-দিলেও মমতা এখন ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী! রাজ্য কার?
-
বিজেপি মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী মোদী! রাজ্যে প্রচারে এসে দিয়ে গিয়েছিলেন কথা
-
ভোট-পরবর্তী গোলমালে রুজু ২০০ এফআইআর! কেউ কেউ পরিস্থিতির সুযোগ নিয়ে অশান্তি পাকাতে চাইছেন: ডিজি সিদ্ধনাথ
-
‘কমিশন ১০টি গণনাকেন্দ্রের ছয় ঘণ্টার ফুটেজ দিক, দেখাক কিছু হয়নি, আমি মেনে নেব এটাই জনাদেশ’! চ্যালেঞ্জ অভিষেকের
-
৪৫ শতাংশের বেশি ভোট পেয়ে রাজ্যে ২০৭টি আসনে জয় পেল বিজেপি! ৮০টি আসনে জয়ী তৃণমূল, তাদের ভোটের হার কত