Advertisement
E-Paper

Bengal Polls: পাথরপ্রতিমায় বুথের মধ্যে উদ্ধার পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য এলাকায়

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, আত্মঘাতী হয়েছেন কমল। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। রিপোর্ট হাতে এলেই সবটা বোঝা যাবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ১০:৫১
দেহ পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য।

দেহ পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য। নিজস্ব চিত্র।

বাইরে তখন ভোটাররা লাইন দেওয়া শুরু করেছেন। ভোটগ্রহণ শুরুর তোরজোড় চলছে। ঠিক তখনই বুথের মধ্যে থেকে এক পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়।

জানা গিয়েছে, ওই পুলিশ কর্মীর নাম কমল গঙ্গোপাধ্যায় (৪০)। বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁয়। সেখানেই কর্মরত ছিলেন তিনি। তাঁর ভোটের ডিউটি পড়েছিল পাথরপ্রতিমার গুরুদাসপুর এলাকায়। ভোটের ডিউটিতে যোগ দিলেও বুধবার সন্ধ্যা থেকে হদিশ মিলছিল না কমলের। বৃহস্পতিবার সকালেও তাঁর খোজ চালান কর্মীরা। তখনই গুরুদাসপুর হাইস্কুলে দোতলার একটি ঘরে ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ ঝুলতে দেখা যায়। গলায় দড়ি ও গামছা জড়ানো ছিল বলে জানা গিয়েছে।

পাথরপ্রতিমা থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, আত্মঘাতী হয়েছেন কমল। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। রিপোর্ট হাতে এলেই সবটা বোঝা যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রিপোর্ট চাওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের তরফ থেকে।

এ ভাবে বুথের মধ্যে থেকে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য চড়িয়েছে এলাকায়। তবে দেহ সরিয়ে নিয়ে যাওয়ার পরে ফের শুরু হয়েছে ভোটগ্রহণ।

police dead body West Bengal Assembly Election 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy