Advertisement
E-Paper

শাশুড়ির চোখের মণি, শ্বশুরের ভরসার জায়গা! জামাই হিসাবে শ্রেষ্ঠ হন পাঁচ রাশির জাতকেরা, তালিকায় কারা?

শাস্ত্র জানাচ্ছে, পাঁচ রাশির জাতকেরা জামাই হিসাবে শ্রেষ্ঠ হন। শ্বশুরবাড়ির সঙ্গে এঁদের সম্পর্কের সমীকরণ খুব ভাল হয়। শ্রেষ্ঠ জামাইয়ের তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১২:০১

ছবি: এআই সহায়তায় তৈরি।

জামাইষষ্ঠী মানে শাশুড়ি আর জামাইয়ের দিন। বাঙালি হিন্দু বাড়ির মেয়ের মায়েরা এই দিন ষষ্ঠীর ব্রত পালন করেন মেয়ে-জামাইয়ের মঙ্গলের কথা ভেবে। মেয়ে-জামাইও সেজেগুজে মেয়ের বাড়ি যান। কিন্তু শাশুড়ি আর জামাইয়ের দিন বলার কারণ, এই দিন শাশুড়ির সঙ্গে জামাইয়ের সম্পর্কের সমীকরণ আরও দৃঢ় হয়। জামাই যেমন শাশুড়ির পছন্দের রঙের শাড়ি আর মিষ্টি নিয়ে শ্বশুরবাড়ি যান, তেমনই শাশুড়িও জামাইয়ের পছন্দের সমস্ত পদ রান্না করেন। দেদার খাওয়াদাওয়ার সঙ্গে চলে শাশুড়ি এবং বাড়ির সকলের সঙ্গে গল্প আর খুনসুটি। এ ক্ষেত্রে জামাই রসিক না হলে ব্যাপারটা ঠিক জমে না। শাস্ত্র জানাচ্ছে, পাঁচ রাশির জাতকেরা জামাই হিসাবে শ্রেষ্ঠ হন। শ্বশুরবাড়ির সঙ্গে এঁদের সম্পর্কের সমীকরণ খুব ভাল হয়। শ্রেষ্ঠ জামাইয়ের তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

জামাই হিসাবে শ্রেষ্ঠ কোন কোন রাশির জাতকেরা?

বৃষ: বৃষ রাশির ব্যক্তিরা সহনক্ষমতার জন্য পরিচিত। এঁরা যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন। শ্বশুরবাড়িতে এসে যদি কোনও সমস্যা হয়, তা হলেও বৃষ জাতকদের থেকে কোনও অভিযোগ আসে না। এঁদের মুখে সর্বদা হাসি লেগে থাকে। সকলের সঙ্গে মিলেমিশে থাকেন। দায়িত্ববোধও খুব ভাল হয়। সেই কারণে এঁরা শাশুড়ি মায়ের প্রিয় হয়ে ওঠেন।

কর্কট: পারিবারিক সম্পর্কগুলি শক্ত সুতোয় বেঁধে রাখার বিষয়ে কর্কট রাশির ব্যক্তিদের জুড়ি মেলা ভার। এঁরা পরিবারের সকলের খেয়াল রাখেন। শ্বশুরবাড়ির ক্ষেত্রেও এঁদের সেই ধারা বজায় থাকে। শ্বশুরবাড়ির যে কোনও দরকারে এঁদের পাশে পাওয়া যায়। শ্বশুরবাড়ির সকলের প্রিয় হয়ে উঠতে বেশি সময় লাগে না কর্কট জাতকদের।

তুলা: সব ক্ষেত্রে ভরসাম্য রেখে চলেন তুলা রাশির জাতকেরা। শ্বশুরবাড়ির কোনও বিষয় পছন্দ না হলেও এঁরা কখনও তা খারাপ ভাবে বলেন না। এমন ভাবে নিজের মন্দ লাগা প্রকাশ করেন যা কেউ বাজে ভাবে নেন না। এঁরা মিষ্টি মিষ্টি কথা বলে সকলের মন জয় করে নেন। তুলা জাতকেরা আনন্দ করে সময় কাটাতে ভালবাসেন। শ্বশুরবাড়িতে গেলে সকলকে মাতিয়ে রাখেন।

মকর: মকর রাশির জাতকেরা অত্যন্ত ভরসাযোগ্য হন। এঁদের নিয়মানুবর্তিতা শ্বশুরবাড়ির মন জয় করে নেয়। যে কোনও কাজ এই রাশির জাতকেরা একাগ্রতার সঙ্গে করে থাকেন। সেই কারণে শ্বশুরবাড়ির লোকেদের কাছে এঁরা সহজেই ‘ভাল জামাই’ হয়ে ওঠেন। শ্বশুর-শাশুড়ির খেয়াল রাখেন মকর জাতির জাতকেরা। সংসারে সুখ-শান্তির পরিবেশ বজায় রাখার ক্ষেত্রেও এঁরা এগিয়ে রয়েছেন।

মীন: জামাই হিসাবে মীন জাতকেরাও অত্যন্ত প্রিয় হন। এঁদের মিশুকে স্বভাব শ্বশুরবাড়ির লোকেদের কাছে এঁদের প্রিয় পাত্র করে তোলে। সকলকে হাসি-ঠাট্টায় মাতিয়ে রাখেন। যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন মীন জাতকেরা। সকলের খেয়ালও রাখেন। শাশুড়ির সঙ্গে এঁদের খুনসুটির সম্পর্ক হয়। খাদ্যরসিক হন বলে শাশুড়ি মাও জামাইয়ের ভক্ত হয়ে ওঠেন।

Jamai Sasthi Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy