বহু মানুষকেই প্রেমে বিশ্বাসভঙ্গের সম্মুখীন হতে হয়। কাউকে মন দিয়ে ভালবেসে পরে গিয়ে সেই মানুষটির থেকে প্রতারণার শিকার হওয়া মোটেই ভাল বিষয় নয়। এতে পরে গিয়ে অপরকে বিশ্বাস করতে ভয় হয়। মানসিক দিকও ক্ষতিগ্রস্ত হয়। তবে অনেকেই রয়েছেন যাঁরা সঙ্গীর বিশ্বাস কখনও ভাঙেন না। সম্পর্কে যত সমস্যাই আসুক না কেন, সঙ্গীর বিশ্বাসকে তাঁরা গুরুত্ব দেন। শাস্ত্র বলছে, কোনও মানুষ কতটা বিশ্বস্ত সেটির অনেকটাই নির্ভর করে তাঁর জন্মসংখ্যার উপর। কারণ, মানুষের জন্মসংখ্যা তাঁর চরিত্রের নানা দিক গঠন করে। সেই মতে বিশ্বস্ত হবেন কি না তাতেও যে জন্মসংখ্যার কারসাজি থাকবে তা বলাই বাহুল্য। সেই মতে বিচার করে কোন জন্মসংখ্যার ব্যক্তি বেশি বিশ্বস্ত, কাদের বিশ্বাস করা যায় না, জেনে নিন।
আরও পড়ুন:
জন্মসংখ্যার নিরিখে কোন জন্মসংখ্যা কেমন বিশ্বস্ত, জেনে নিন:
১: বিশ্বস্ত হিসাবে ১ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের ১০-এ ৭ দেওয়া যেতে পারে। এই জন্মসংখ্যার জাতক-জাতিকারা সচরাচর বিশ্বাস ভাঙেন না, তবে এঁদের দম্ভে কেউ আঘাত হানলে বিশ্বাস ভাঙার বিষয়ে এঁরা দু’বার ভাবেন না।
২: ২ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের বিশ্বস্ত হিসাবে ১০-এ ৮ দেওয়া ঠিক মনে করা হচ্ছে। এঁরা সঙ্গীকে মন দিয়ে ভালবাসেন। তাঁদের বিশ্বাস ভাঙার কথা এঁরা দুঃস্বপ্নেও ভাঙেন না। কিন্তু ২ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের কষ্ট দিলে তাঁরা বদলে যান। তখন বিশ্বাস ভাঙলেও ভাঙতে পারেন।
৩: বিশ্বস্ত হওয়ার দৌড়ে খানিক পিছিয়ে ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। এঁদের ১০-এ ৬ দেওয়া যেতে পারে। সঙ্গীকে এঁরা মন দিয়েই ভালবাসেন। কিন্তু সম্পর্ক নিয়ে যখন গভীরে গিয়ে ভাবার সময় আসে, তখনই এঁরা পালানোর পথ খুঁজতে থাকেন।
আরও পড়ুন:
৪: ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। বিশ্বস্ত হওয়ার ব্যাপারে এঁদের ১০-এ ৯ দেওয়া যেতে পারে। এঁরা কোনও মতেই সঙ্গীর বিশ্বাস ভাঙেন না। এক বার যে কথা দেন, সেটাই মেনে চলেন।
৫: বিশ্বস্ত হওয়ার বিষয়ে ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের ১০-এ ৫ দেওয়া যেতে পারে। এঁরা স্বাধীনতাপ্রেমী হন। সঙ্গীর সমস্ত কথা মেনে চলা এঁদের প্রকৃতিতে নেই।
৬: ৬ জন্মসংখ্যার জাতক-জাতিকারা অত্যন্ত বিশ্বস্ত হন। এঁদের ১০-এ ১০ দেওয়া যায়। কোনও মতে সঙ্গীর বিশ্বাস ভাঙেন না এঁরা। যা-ই হয়ে যাক না কেন, সঙ্গীর বিশ্বাস ভাঙার মতো কোনও কাজ এই জন্মসংখ্যার ব্যক্তিরা কখনও করেন না।
আরও পড়ুন:
৭: বিশ্বস্ত হওয়ার নিরিখে ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের ১০-এ ৮ দেওয়া যেতে পারে। এঁরা নিজেদের সবটুকু দিয়ে কথা রাখার চেষ্টা করেন। কিন্তু মাঝেমধ্যে বিশ্বাস ভাঙার মতো কাজও করে বসেন।
৮: ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের বিশ্বস্ত হওয়ার নিরিখে ১০-এ ৬ দেওয়া যায়। এঁরা পরিস্থিতির চাপে বিশ্বাস ভাঙার মতো কাজ করে বসেন। তবে সর্বদা যে তা-ই করেন তেমনটাও নয়।
৯: ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকারা অত্যন্ত বিশ্বস্ত হন। এঁদের ১০-এ ১০ দেওয়া ভুল কিছু নয়। সঙ্গীর বিশ্বাস ভাঙার কথা কখনওই এঁদের মাথায় আসে না।