Advertisement
E-Paper

জুনের চতুর্থ সপ্তাহে লটারি কেটে কেউ ‘কোটিপতি’ হওয়ার সুযোগ পাবেন, কারও কপালে ‘ফক্কা’! রাশি মিলিয়ে দেখে নিন

লটারি কেটে লাভ তখনই হয়, যখন কপালে প্রাপ্তিযোগ থাকে। অন্যথায় লটারি কেটে লাভ করা যায় না। কপালে প্রাপ্তিযোগ রয়েছে কি না সে বিষয়ে ধারণা একমাত্র শাস্ত্রই দিতে পারে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ০৭:৫৯
lottery horoscope

ছবি: এআই সহায়তায় তৈরি।

লটারি কেটে বিত্তশালী হওয়ার ইচ্ছা কমবেশি সকলের মনেই ঘুরে বেড়ায়। এমনটা যে হয় না তা নয়। অনেকেই লটারি কেটে অনেক কিছু জেতেন। তেমনই বহু মানুষ লটারি কেটে কেবলই লোকসান করেন। এর কারণ কপালে প্রাপ্তিযোগ না থাকা। লটারি কেটে লাভ তখনই হয়, যখন কপালে প্রাপ্তিযোগ থাকে। অন্যথায় লটারি কেটে লাভ করা যায় না। কপালে প্রাপ্তিযোগ রয়েছে কি না সে বিষয়ে ধারণা একমাত্র শাস্ত্রই দিতে পারে। জুনের চতুর্থ সপ্তাহে লটারি কাটার আগে দেখে নিন কার ভাগ্যে কেমন প্রাপ্তিযোগ রয়েছে।

জুনের চতুর্থ সপ্তাহে লটারি কেটে কারা লাভবান হবেন?

মেষ: জুনের চতুর্থ সপ্তাহে মেষ জাতক-জাতিকারা লটারি কাটতে পারেন। মোটা অঙ্কের লটারিতেও বাধা নেই। তবে শুরুতে কম অঙ্কের লটারি কাটাই বুদ্ধির কাজ হবে।

বৃষ: বৃষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিকে ভাল দেখা যাচ্ছে। ভাগ্য যাচাই করে দেখতে চাইলে লটারি কাটতে পারেন। গোটা সপ্তাহটাই আপনাদের জন্য শুভ মনে করা হচ্ছে।

মিথুন: এই সপ্তাহে মিথুন রাশির জাতক-জাতিকারা লটারির টিকিট কাটতে পারেন। খুব ভাল আর্থিক যোগ রয়েছে।

কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য সপ্তাহের মধ্য ভাগটা বেশ ভাল দেখাচ্ছে। বাকি সময় লটারি কাটা উচিত হবে না।

সিংহ: জুনের চতুর্থ সপ্তাহে সিংহ রাশির ব্যক্তিদের লটারির দিকে না এগোনোই ভাল হবে।

কন্যা: লটারির ক্ষেত্রে কন্যা রাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহটা মধ্যম প্রকৃতির থাকবে। তবে হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে। মন চাইলে কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।

তুলা: সপ্তাহের শুরুতে তুলা রাশির জাতকেরা এক বার চেষ্টা করে দেখতে পারেন। বাকি সময় লটারি থেকে দূরে থাকুন।

বৃশ্চিক: জুনের চতুর্থ সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে। কম অঙ্কের লটারিতে কোনও বাধা নেই।

ধনু: লটারির দিকে ধনু রাশির জাতকদের ক্ষেত্রে এই সপ্তাহটা খুব একটা ভাল নয়, আবার মন্দও নয়। সপ্তাহের যে কোনও সময় কম অঙ্কের লটারি কেটে ভাগ্য যাচাই করতে পারেন।

মকর: জুনের চতুর্থ সপ্তাহের মধ্য ভাগটা মকর রাশির ব্যক্তিদের জন্য বেশ ভাল রয়েছে, তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।

কুম্ভ: কুম্ভ জাতক-জাতিকাদের জন্য গোটা সপ্তাহটাই বেশ ভাল দেখা যাচ্ছে। তবে খুব বেশি আশা রাখা যাবে না। কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।

মীন: জুনের দ্বিতীয় সপ্তাহে মীন রাশির জাতক-জাতিকারা খুব চিন্তাভাবনা করে লটারির দিকে এগোন। বিশেষ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে না।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Lottery Horoscope Lottery Prize Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy