Advertisement
E-Paper

জেআরএফ নিয়োগ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে, ফেলোশিপ পাওয়া যাবে কত?

প্রতিষ্ঠানের পদার্থবিদ্যা বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ১১ মাস প্রকল্পটিতে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৯
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে গবেষক প্রয়োজন। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের পদার্থবিদ্যা বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রকল্পটিতে কাজের মেয়াদ ১১ মাস। পরে প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি হতে পারে। মাসে ৩৭ হাজার টাকা করে ফেলোশিপ মিলবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যা বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে প্রার্থীকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ১৫ জানুয়ারি ২০২৬-র মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

JRF Recruitment 2025 Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy