রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, সংস্থায় একাধিক বিভাগে অভিজ্ঞ পেশাদার নিয়োগ করা হবে। শুরু হয়ে গিয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া।
তিনটি বিভাগে জুনিয়র এগ্জ়িকিউটিভ, সেক্রেটারি এবং দু’টি বিভাগে অ্যাসোসিয়েট এগ্জ়িকিউটিভ নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদ ২৫০টি। ইঞ্জিনিয়ারিং বিভাগে জুনিয়র এগ্জ়িকিউটিভ পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, সিভিল অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকা চাই। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। কাজের অভিজ্ঞতা পাঁচ বছরের থাকতে হবে। সেক্রেটারি পদে আবেদনের জন্য তিন বছরের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। অ্যাসোসিয়েট এগ্জ়িকিউটিভ পদে আবেদনের জন্য রসায়ন, পদার্থবিদ্যা, পলিমার সায়েন্স অথবা হিন্দিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইটে (https://www.bharatpetroleum.in/) যেতে হবে। ‘হোমেপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।