কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এ কর্মখালি। সম্প্রতি ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক অধীনস্থ এই সংস্থার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র।
বিজ়নেস অ্যানালিস্ট প্রয়োজন। চুক্তির ভিত্তিতে কাজের মেয়াদ থাকবে এক বছর, পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই। সংশ্লিষ্ট বিভাগে তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
-
৪ জুন ইন্টারভিউ, সায়েন্টিফিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট চাই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে
-
জেআরএফ, এসআরএফ ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেবে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, আবেদন করবেন কী ভাবে?
-
অনলাইনে খাতা দেখার টেন্ডার কী ইচ্ছাকৃত ভাবে দেওয়া হয় কোএম্পট এডুটেক-কে? একাধিক অভিযোগ সাংসদ রাহুল গান্ধীর
আবেদন করবেন কী ভাবে?
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এর ওয়েবসাইটে (https://dic.gov.in/) ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ জুন ২০২৬। এ সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিটি থেকেই।