Advertisement
E-Paper

কলকাতার আইআইএফটি ক্যাম্পাসে কর্মী প্রয়োজন, কত দিনের মেয়াদে কাজে সুযোগ?

আবেদনকারীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। পাশাপাশি, তাঁদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। থাকতে হবে পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৮:২০
IIFT

আইআইএফটি। ছবি: সংগৃহীত।

চুক্তির ভিত্তিতে চাকরির সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)। কেন্দ্রীয় বাণিজ্য দফতর অধীনস্থ এই প্রতিষ্ঠানের কলকাতা ক্যাম্পাসে কর্মী প্রয়োজন। এ জন্য চাকরিপ্রার্থীদের থেকে অনলাইনে আবেদন জমা নেওয়া হবে।

প্রতিষ্ঠানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। শূন্যপদ চারটি। সংশ্লিষ্ট পদে প্রথমে চুক্তির ভিত্তিতে এক বছর কাজের সুযোগ মিলবে। এর পর প্রতিষ্ঠানের প্রয়োজন এবং ইঞ্জিনিয়ারের কর্মদক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তদের মাসিক বেতন হবে ৩৫,০০০ থেকে ৪০,০০০ টাকা।

আবেদনকারীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। পাশাপাশি, তাঁদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। থাকতে হবে পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২২ মার্চ। এর পর লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Indian Institute of Foreign Trade WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy