Advertisement
E-Paper

পারমাণবিক শক্তি উৎপাদন সংস্থায় ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ, কোন বিভাগে যোগদান করতে পারবেন?

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এ এগ্জ়িকিউটিভ ট্রেনি পদে ইঞ্জিনিয়ারদের বেছে নেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৫:১৬
নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড।

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। ওই কেন্দ্রে এগ্জ়িকিউটিভ ট্রেনি হিসাবে কাজ করতে হবে। তবে, এ ক্ষেত্রে রয়েছে কিছু শর্ত।

প্রার্থীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। বাছাই করা প্রার্থীরা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এ প্রশিক্ষণ নিতে পারবেন। ওই সংস্থার তরফে বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪, ২০২৫, ২০২৬-এর গেট উত্তীর্ণদের প্রশিক্ষণ দেওয়া হবে।

এগ্‌জ়িকিউটিভ ট্রেনি হিসাবে সংস্থার মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন এবং সিভিল বিভাগে তাঁদের প্রশিক্ষণ চলবে। মোট এক বছর পর্যন্ত প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকছে।

প্রথম স্তরে আবেদনকারীদের গেট-এ প্রাপ্ত নম্বরের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে প্রশিক্ষণের জন্য বেছে নেবে ওই সংস্থা।

আগ্রহীরা এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন পাঠাতে পারবেন। গেট ২০২৬-এর স্কোর-সহ অন্যান্য আনুষঙ্গিক নথি পাঠিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনের জন্য পোর্টাল ২৭ মার্চের মধ্যে চালু করবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন লিমিটেড।

GATE 2026 job opportunities Central Govt Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy