পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। প্রতিষ্ঠানের অ্যানথ্রোপলজি ও ট্রাইবাল স্টাডিজ় বিভাগে গবেষণার কাজ হবে। এ জন্য আগ্রহীদের আবেদন করতে হবে না, সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের যে প্রকল্পের জন্য নিয়োগ, সেটির নাম— ‘ইন্ডিয়া চাইল্ড গ্রোথ স্ট্যান্ডার্ডস রিসার্চ ইনিশিয়েটিভ: আ প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি টু ডেভেলপ গ্রোথ স্ট্যান্ডার্ডস ইন ০-২৪ মান্থস ইন্ডিয়ান চিল্ড্রেন’। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থানুকূল্যে চালিত। প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ ও প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-২ পদে। শূন্যপদের সংখ্যা তিনটি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োলজিক্যাল অ্যানথ্রোপলজি বা পুষ্টিবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর হতে হবে।
আরও পড়ুন:
প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-২ পদে বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ পদে বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে ২৮ হাজার টাকা করে দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ২৪ জুন ইন্টারভিউ শুরু হবে। তবে তার আগে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এ জন্য প্রথমে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে (https://skbu.ac.in/) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।