Advertisement
০৭ ফেব্রুয়ারি ২০২৬
Entertainment news

প্রেম করছেন আলিয়া-রণবীর? ছবিগুলি কিন্তু তেমনই বলছে

প্রথম তাঁদের এক সঙ্গে দেখা যায় একটি অঙ্গদান অনুষ্ঠানে। সেখানে বারবারই আলিয়ার চোখ যাচ্ছিল রণবীরের দিকে। এমনকী উড়তা পঞ্জাবের নায়িকার দৃষ্টি আকর্ষণে রণবীরকেও বেশ চেষ্টা করতে দেখা গিয়েছিল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ মে ২০১৮ ১৩:৫৭
Share: Save:
০১ ০৭
প্রথম তাঁদের এক সঙ্গে দেখা যায় একটি অঙ্গদান অনুষ্ঠানে। সেখানে বারবারই আলিয়ার চোখ যাচ্ছিল রণবীরের দিকে। এমনকী উড়তা পঞ্জাবের নায়িকার দৃষ্টি আকর্ষণে রণবীরকেও বেশ চেষ্টা করতে দেখা গিয়েছিল।

প্রথম তাঁদের এক সঙ্গে দেখা যায় একটি অঙ্গদান অনুষ্ঠানে। সেখানে বারবারই আলিয়ার চোখ যাচ্ছিল রণবীরের দিকে। এমনকী উড়তা পঞ্জাবের নায়িকার দৃষ্টি আকর্ষণে রণবীরকেও বেশ চেষ্টা করতে দেখা গিয়েছিল।

০২ ০৭
আপনি কি জানেন নিউ ইয়ার ইভ-এও এক সঙ্গে সময় কাটিয়েছেন রণবীর-আলিয়া? হ্যাঁ, তঁদের নতুন ফিল্ম ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিংয়ে তাঁরা ওই সময় ইজরায়েলে ছিলেন। দু’জনে জমিয়ে উদযাপন করেন নিউ ইয়ার।

০৩ ০৭
এমনকী ২০১৮ সালের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডেও তাঁরা এক সঙ্গে ক্যামেরায় ধরা পড়েন। সেই সময় সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে আলিয়ার ব্রেকআপ হয়েছে এবং রণবীরেরও মহিরা খানের সঙ্গে সম্পর্কে ইতি ঘটেছে বলে জল্পনা চলছিল।

০৪ ০৭
রণবীরের বোনেদের সঙ্গেও আলিয়া ছবি তুলেছেন। এবং সেই ছবি কপূর পরিবারের কয়েক জন সদস্য ইনস্টাগ্রামে পোস্টও করেছেন। কিছু মিল পাচ্ছেন? দীপিকা এবং ক্যাটরিনাও এক সময় এমন ছবি তুলেছিলেন।

০৫ ০৭
প্রাক্তন প্রেমিকা দীপিকার ফিল্ম ‘পদ্মাবত’ এক সঙ্গে দেখতে যান রণবীর-আলিয়া। ক্যামেরায় ধরা পড়লে বেশ অস্বস্তিতেও পড়েন তাঁরা।

০৬ ০৭
চলতি বছরের জানুয়ারিতে শাহরুখের মুম্বইয়ের বাড়ি মন্নত-এ পার্টি ছিল। সেই পার্টিতে রণবীর, দীপিকা, আলিয়া, হৃতিক রোশন-সহ প্রায় সব তারকারাই ছিলেন। কিন্তু পাপারাৎজিদের অবাক করেছে অন্য বিষয়। সবাইকে ছেড়ে আলিয়াকে নিয়ে পার্টি ছাড়েন রণবীর।

০৭ ০৭
আর সম্প্রতি সোনমের বিয়েতেও তাঁদের দু’জনকে একসঙ্গে ঢুকতে দেখা গিয়েছে। এই ছবিগুলো দেখে আপনার কী মত? মনে হচ্ছে তো তাঁদের সম্পর্ক নিয়ে যে জল্পনা দানা বেঁধেছে তা আসলে বাস্তব?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy