Advertisement
E-Paper

Adnan Sami: কোথা থেকে ‘বিদায়’ নিচ্ছেন গায়ক আদনান সামি? কেন মুছে ফেললেন অতীত!

আগের সব পোস্ট মুছে ফেলে আদনান সামি লিখলেন ‘বিদায়’! সেই নিয়ে শোরগোল, কোথায় চললেন তিনি?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৪:০৯
সব পোস্ট মুছে হঠাৎ আদনান লিখলেন ‘বিদায়’

সব পোস্ট মুছে হঠাৎ আদনান লিখলেন ‘বিদায়’

আদনান সামি ঠিক আছেন তো? হঠাৎ হইচই নেটদুনিয়ায়। দেখা যায়, ইনস্টাগ্রামে আগের সব পোস্ট মুছে ফেলে একটি রহস্যময় ভিডিয়ো আপলোড করেছেন সঙ্গীত তারকা, যাতে ফুটে উঠছে ‘অলবিদা’ বা ‘বিদায়’ শব্দটি।

কেন এমন কঠোর পদক্ষেপ গায়কের? কী ঘটেছে তাঁর জীবনে? সে নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন একাংশ। মানুষের রাশি রাশি প্রশ্নবাণ এসে পড়েছে আদনানের পোস্টের কমেন্ট বক্সে।

সবাই বোঝানোর চেষ্টা করছেন, গায়ককে ভালবাসেন তাঁরা। তিনি যেন এ ভাবে ভয় না দেখান। যদিও পোস্টটি তিনি কেন করেছেন, তার কোনও ব্যাখ্যা মেলেনি গায়কের তরফে। কারও কারও অনুমান, এটি হয়তো নতুন কোনও গানের অ্যালবামের প্রচার-চমক। তবে অন্যান্য আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গায়কের পরবর্তী প্রতিক্রিয়ার অপেক্ষায় সকলে।

Adnan Sami Shocking post
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy