Advertisement
E-Paper

মাঠে চেষ্টা করেও কান্না চাপতে পারেনি, এ বার কিশোর ব্যাটার বৈভবকে নিয়ে কী লিখলেন অমিতাভ?

শুক্রবার খেলা শেষ হওয়ার পরে মাঠে চোখের জল মুছতে দেখা গিয়েছে কিশোর ব্যাটারকে। এর মাঝে তাকে নিয়ে কোন চিন্তা প্রকাশ করলেন অমিতাভ বচ্চন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৭:০৭
বৈভব সূর্যবংশীকে কী বললেন অমিতাভ বচ্চন?

বৈভব সূর্যবংশীকে কী বললেন অমিতাভ বচ্চন? ছবি: সংগৃহীত।

চলতি আইপিএলে ঝড় তুলেছিল ১৫ বছরের ব্যাটার বৈভব সূর্যবংশী। ১৫ ম্যাচে ৬৮০ রান করে কমলা টুপির দৌড়ে এগিয়ে রয়েছে সে। ইতিমধ্যেই ১২ কোটি টাকা উপার্জনের প্রস্তাব পেয়েছে বৈভব। যদিও আইপিএল থেকে ‘রাজস্থান রয়্যালস’ ছিটকে যাওয়ার পরেই কেঁদে ফেলে সে। শুক্রবার খেলা শেষ হওয়ার পরে চোখের জল মুছতে দেখা গিয়েছে কিশোর ব্যাটারকে। এর মাঝে তাকে নিয়ে কোন চিন্তা প্রকাশ করলেন অমিতাভ বচ্চন?

গত বছর থেকেই সূর্যবংশীকে নিয়ে উচ্ছ্বাস দেখা গিয়েছে দর্শকমহলে। আইপিএলের খেলা চলাকালীন মাঠে তাঁর বিভিন্ন অভিব্যক্তি ক্যামেরাবন্দি হয়েছে। এই অল্প বয়সেই কোটি কোটি টাকা উপার্জন করছে বৈভব। কিন্তু, চোখেমুখে, হাবভাবে এখনও সারল্য তাঁর। কিশোর ব্যাটারের এই সারল্য যেন মন কেড়েছে ক্রিকেট অনুরাগীদের। বৈভবের এমন সাফল্য দেখে নিজেকে ধরে রাখতে পারেননি অমিতাভ।

সমাজমাধ্যমে ‘বিগ বি’ লেখেন, ‘‘সূর্যবংশী— ১৫ বছর বয়সি আমাদের অভূতপূর্ব সূর্য, এই বয়সে তো আমরা ডাঙ্গুলিও ঠিকমতো খেলতে পারতাম না!’’ অমিতাভের এই পোস্টে অনুরাগীদের মন্তব্য উপচে পড়ছে। আইপিএল থেকে রাজস্থান ছিটকে যাওয়ায় অনেকেরই আক্ষেপ, তবে তাঁদের চোখে বিজয়ী বৈভব, সে কথাও জানিয়েছেন। কেউ বলেন, ‘‘‘রাজস্থান রয়্যালস’-এর হারে একমাত্র আক্ষেপ যে, বৈভব সূর্যবংশীর ব্যাটে আর কোনও ইনিংস দেখতে পাব না।’’ কেউ কেউ আবার বৈভবকে আরও পরিশ্রম করার উপদেশ দিয়েছেন।

বৈভবের কান্নার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। শুধু ক্রিকেটপ্রেমীরাই নন, বৈভবের কান্না দেখে চোখের জল ধরে রাখতে পারেননি ধারাভাষ্যকার রবিচন্দ্রন অশ্বিনও। তাঁর ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

Vaibhav Sooryavanshi Amitabh Bachchan IPL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy