Advertisement
E-Paper

বিতর্কে জর্জরিত ‘তারক মেহতা কা উল্টা চশমা’, সিরিয়ালের হাল ধরতে ‘দয়াবেন’-এর প্রত্যাবর্তন

নিত্যদিন বিতর্ক, তবু চলছে ‘তারক মেহতা কা উল্টা চশমা’। ঘটেছে মুখ বদল, জনপ্রিয়তায় কিছুটা হলেও ভাটা পড়েছে। এ বার শোয়ের হাল ধরতে ফিরছেন পুরনো ‘দয়াবেন’!

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৩ ১২:৫১
Disha Vakani

অভিনেত্রী দিশা ভকানি। ছবি: সংগৃহীত।

একটা সময় তাঁকে ছাড়া ভাবাই যেত না! ‘তারক মেহতা কা উল্টা চশমা’-র দয়াবেন! এই চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় জিতে নিয়েছেন অভিনেত্রী দিশা ভকানি। প্রায় ছয় বছর কেটে গিয়েছে দয়াবেনের চরিত্রে দেখা যায় না তাঁকে। দিশার অনুপস্থিতিতে বেশ কিছু মুখ বদল হয়েছে। তবে দর্শকদের মনে ধড়েনি তাঁদের। এই বছরে বার বার বিতর্কে জড়িয়ে এই সিরিয়াল। কখনও পারিশ্রমিক নিয়ে সরব হয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। কখনও প্রযোজকের চারিত্রিক বিচ্যুতির কথা ফাঁস করেছেন তারকারা। সম্প্রতি ১৫ বছর পূর্ণ করল এই সিরিয়াল। এই মাইলফলক ছোঁয়ার পরই বড় ঘোষণা করলেন প্রযোজক অসিত কুমার মোদী।

‘তারক মেহতা কা উল্টা চশমা’ সিরিয়ালে দয়াবেনের চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান দিশা। ২০১৭ সালে এই ধারাবাহিক থেকে বিরতি নেন তিনি। সে সময় মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন দিশা। ওই বছরই তাঁর কন্যাসন্তানের জন্ম হয়। পরে ২০১৯ সালে ধারাবাহিকের এক পর্বে তাঁকে আবার দেখা গিয়েছিল। ব্যস, ওই এক বারই। তার পর আর তাঁকে পর্দায় দেখা যায়নি। এ বার সিরিয়ালের ১৫ বছর পূর্তির দিনই ‘দয়াবেন’-এর ফেরার খবর দিলেন প্রযোজক। তিনি জানান, এতগুলি বছর ধরে এই ধারাবাহিক বিনোদন দিয়েছে। তার জন্য তিনি ধারাবাহিকের সঙ্গে যুক্ত সব অভিনেতা-অভিনেত্রীর কাছে কৃতজ্ঞ। অসিত মোদী বলেন, ‘‘অভিনেত্রী দিশা ভকানি দয়াবেনের চরিত্র মানুষকে বিপুল আনন্দ দিয়েছেন। আমি কথা দিচ্ছি, আপনাদের জন্য দিশাকে ফিরিয়ে আনবই।’’

TV Actress Hindi Serial Disha Vakani
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy