Advertisement
E-Paper

মজার ছলে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা, ভাগ্নে  ক্রুষ্ণার বিরুদ্ধে বিস্ফোরক গোবিন্দ

 নিজের ভাগ্নের প্রতি কোনও ক্ষোভ নেই অভিনেতার। গোবিন্দ মনে করেন,  ক্রুষ্ণা ‘ভাল ছেলে’। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২১ ১৮:০৫
ক্রুষ্ণা অভিষেক এবং গোবিন্দ

ক্রুষ্ণা অভিষেক এবং গোবিন্দ


মামা-ভাগ্নের সম্পর্কের অভিমানের বরফ গলেনি এখনও। ক্রুষ্ণা অভিষেক এবং গোবিন্দ আজও একে অপরের থেকে অনেকটা দূরে। তাঁর উপরে ফের বিস্ফোরক গোবিন্দ।

নিজের ভাগ্নের প্রতি কোনও ক্ষোভ নেই অভিনেতার। এক সাক্ষাৎকারে গোবিন্দ বলেছেন তিনি মনে করেন, ক্রুষ্ণা ‘ভাল ছেলে’। কিন্তু কারও দ্বারা চালিত হয়ে তিনি নিজের মামার সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছেন। তবে কে ক্রুষ্ণাকে এ ধরনের কাজ করতে প্রাণীত করছে, সে বিষয়ে কোনও কথা বলেননি অভিনেতা। উঠে এসেছে, ‘দ্য কপিল শর্মা শো’-তে তাঁকে নিয়ে বারংবার ক্রুষ্ণার মজা করার প্রসঙ্গও। গোবিন্দর মতে, ক্রুষ্ণা তাঁকে নিয়ে নিছক মজাই করছেন না, একই সঙ্গে তাঁর ভাবমূর্তিও নষ্ট করছেন তিনি।

এই প্রথম নয়। অতীতেও ক্রুষ্ণার বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন গোবিন্দ। গত বছর তিনি দাবি করেছিলেন, ক্রুষ্ণা তাঁকে নিয়ে ‘কুরুচিকর মন্তব্য’ করেন। এখানেই শেষ নয়। গোবিন্দ নাকি একটি রিপোর্টে পড়েছিলেন, তিনি একটি টেলিভিশন শো-তে অতিথি হয়ে যাবেন বলে ক্রুষ্ণা সেখানে থাকতে রাজি হননি। গোবিন্দর মতানুযায়ী, ক্রুষ্ণার স্ত্রী কাশ্মীরাও সংবাদমাধ্যমে কুকথা বলেছেন তাঁকে নিয়ে।

শোনা যায়, কাশ্মীরার করা একটি বিতর্কিত পোস্ট প্রথম ভাঙন ধরিয়েছিল মামা-ভাগ্নে সম্পর্কে। গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনীতা ধরেই নিয়েছিলেন, সেই পোস্টটির মাধ্যমে তাঁদের অপমান করেছিলেন কাশ্মীরা।

Bollywood controversy Govinda
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy