Advertisement
E-Paper

Kareena Kapoor Khan: জাহাঙ্গিরের ৬ মাস পূর্তিতে আবেগতাড়িত করিনা, দেখুন মলদ্বীপে তোলা সেই ছবি

শনিবার সইফ-করিনার কনিষ্ঠ সন্তানের ছ’মাস পূর্ণ হল। দুই ছেলে তৈমুর আর জাহাঙ্গিরকে নিয়ে ‘সইফিনা’ আপাতত মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২১ ১৮:০৭
দুই ছেলে তৈমুর আর জাহাঙ্গিরকে নিয়ে ‘সইফিনা’ আপাতত মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন।

দুই ছেলে তৈমুর আর জাহাঙ্গিরকে নিয়ে ‘সইফিনা’ আপাতত মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন।

অভিনেত্রী করিনা কপূর সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর ছোট পুত্র জাহাঙ্গিরের একটি ছবি পোস্ট করেছেন। শনিবার সইফ-করিনার কনিষ্ঠ সন্তানের ছ’মাস পূর্ণ হল। দুই ছেলে তৈমুর আর জাহাঙ্গিরকে নিয়ে ‘সইফিনা’ আপাতত মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন।

ইনস্টাগ্রামে নিজের ছেলের সঙ্গে ছবি পোস্ট করে করিনা লিখলেন, ‘জাহাঙ্গিরের প্রতি তাঁর ভালোবাসা অটুট থাকবে সারজীবন।’ সন্তানকে তিনি শুভেচ্ছা জানান। ছবিতে দেখা যাচ্ছে, জাহাঙ্গিরকে বুকে নিয়ে সমুদ্রসৈকতে দাঁড়িয়ে রয়েছেন করিনা।

করিনার পোস্টের কিছু আগে, সইফের বোন সাবা আলি খানও জাহাঙ্গিরের ছ’মাস পূর্ণ করার উপলক্ষে ইনস্টাগ্রামে তৈমুর আর জাহাঙ্গিরের ছবির কোলাজ পোস্ট করেন। সেই ছবির সঙ্গে জাহাঙ্গিরের প্রতি তাঁর ভালোবাসার কথা ব্যক্ত করেন তিনি।

যদিও প্রথমে সইফ ও করিনা সিদ্ধান্ত নিয়েছিলেন যে জাহাঙ্গিরের ছবি তাঁরা জনসমক্ষে আনবেন না, কিন্তু করিনার বই ‘প্রেগনান্সি বাইবেল’ প্রকাশ পাওয়ার পরে জানা যায়, তিনি নিজেই জাহাঙ্গিরের ছবি প্রকাশ করেছেন সেই বইয়ে। তার পর থেকেই করিনা তাঁর ছোট পুত্রের ছবি নেটমাধ্যমে পোস্ট করেন। এমনকি জন্মের পাঁচ মাস পর ছেলের নাম প্রকাশ করেছেন তাঁরা। কিন্তু তাতেও তৈমুরের মতো একই ভাবে সদ্যোজাত এবং তাঁর বাবা-মাকে কটাক্ষের শিকার হতে হয়েছে।

সইফের বোন সাবা আলি খানও জাহাঙ্গিরের ছ’মাস পূর্ণ করার উপলক্ষে ইনস্টাগ্রামে তৈমুর আর জাহাঙ্গিরের ছবির কোলাজ পোস্ট করেন।

সইফের বোন সাবা আলি খানও জাহাঙ্গিরের ছ’মাস পূর্ণ করার উপলক্ষে ইনস্টাগ্রামে তৈমুর আর জাহাঙ্গিরের ছবির কোলাজ পোস্ট করেন।

প্রসঙ্গত করিনা তাঁর বইতে লিখেছেন, তৈমুরকে অনেকটা সইফের মতো দেখতে। অন্য দিকে জাহাঙ্গিরের মুখে আবার করিনার ছাপ। তাঁর কথা মতো, তিন মাস বছর বয়সেই তিনি লক্ষ করেছিলেন যে তৈমুর অনেক বেশি বহির্মুখী। সেই তুলনায়, জাহাঙ্গিরকে তাঁর অনেক বেশি শান্ত আর ঐকান্তিক বলে মনে হয়।

Kareena Kapoor Khan saif ali khan Saba Ali Khan Taimur Ali khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy