Advertisement
E-Paper

Singer KK Dies: ময়নাতদন্ত হবে, কেকে-র দেহ নিতে কলকাতায় আসছেন স্ত্রী-পুত্র

মঙ্গলবার বলিউড শিল্পী কেকে-র এমন আকস্মিক মৃত্যুতে হতবাক সকলে। রাতে মর্গেই রাখা হয়েছে কেকে-র দেহ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২২ ০৩:৩৭

ছবি পিটিআই।

হোটেলে অসুস্থ বোধ করায় কেকে-কে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকেরা জানিয়ে দিলেন, সব শেষ। মঙ্গলবার বলিউড শিল্পী কেকে-র এমন আকস্মিক মৃত্যুতে হতবাক সকলে। রাতে মর্গেই রাখা হয়েছে কেকে-র দেহ। বুধবার তাঁর দেহের ময়নাতদন্ত হবে। সকালেই শহরে আসবেন কেকে-র স্ত্রী ও পুত্র। তাঁদের হাতে দেহ তুলে দেওয়া হবে শিল্পীর দেহ।

কলকাতায় এসেছিলেন ‘খুব মজা’ করবেন বলে। শহরে আসার আগে নেটমাধ্যমে একটি ভিডিয়োবার্তা পোস্ট করে এমনটাই জানিয়েছিলেন কেকে। কিন্তু মঙ্গলবার রাতে লাইভ শো শেষে সব ‘মজা’র আচমকা সমাপ্তি। কী ভাবে এমনটা হল, ভেবে পাচ্ছেন না কেউ!

নজরুল মঞ্চে মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ অনুষ্ঠান শুরু করেন কেকে। একের পর এক গান গেয়েছেন ভিড়ে ঠাসা হলে। মঞ্চে দাঁড়িয়ে শিল্পী দরদর করে ঘামছিলেন। বার বার মুখ মুছতে দেখা গিয়েছে তাঁকে রুমালে। বোতল থেকে জলও খেয়েছেন একাধিক বার। এক বার তাঁকে মঞ্চের আলো নিভিয়ে দেওয়ার কথা বলতেও শোনা যায়। তবে তার জন্য পারফরম্যান্সে কোনও ঘাটতি ছিল না। গোটা মঞ্চ দাপিয়ে বেড়িয়েছেন। শুনিয়েছেন একের পর এক তাঁর হিট সব গান। শো শেষে ফিরে এসেছিলেন মধ্য কলকাতার বিলাসবহুল হোটেলে। তার পরেই অসুস্থ বোধ করেন। হাসপাতালে নিয়ে যেতে যেতেই সব শেষ।

KK Death Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy