Advertisement
E-Paper

স্বামী সূরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন মৌনী! কী আর্জি জানালেন অভিনেত্রী

গত ৪৮ ঘণ্টা ধরে মৌনীর বিবাহিত জীবন নিয়ে সমাজমাধ্যমে যে কাটাছেঁড়া চলছে তা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন মৌনী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৬:০৮
বিবাহবিচ্ছেদ নিয়ে কী বললেন মৌনী?

বিবাহবিচ্ছেদ নিয়ে কী বললেন মৌনী? ছবি: সংগৃহীত।

সোমবার থেকে বলিপাড়ার অন্দরে জোর গুঞ্জন, অভিনেত্রী মৌনী রায়ের বিয়ে ভাঙতে চলেছে। অভিনেত্রীর চার বছরের বিবাহিত জীবন নাকি শেষের পথে। তিনি ইতিমধ্যেই সমাজমাধ্যমের পাতা থেকে বিয়ের ছবি সরিয়েছেন। স্বামী সূরজ নাম্বিয়ারও নিজেকে সমাজমাধ্যম থেকে নিষ্ক্রিয় করে নেন। গত ৪৮ ঘণ্টা ধরে মৌনীর বিবাহিত জীবন নিয়ে যে কাটাছেঁড়া চলছে সমাজমাধ্যমে, তা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন মৌনী।

মৌনী যেমন স্বামীকে আর সমাজমাধ্যমে ‘অনুসরণ’ করছেন না, তেমনই মৌনীর প্রিয় বান্ধবীও দিশা পটানীও নিজের সমাজমাধ্যম থেকে সরিয়ে দেন সূরজকে। সূরজের সমাজমাধ্যমের পাতা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরই জল্পনা আরও জোরদার হয়। অনেকেই বলেন, মৌনীর স্বামী নাকি পরকীয়ায় জড়িয়েছেন। শুধু তা-ই নয়, অভিনেত্রীর টাকা নয়-ছয়ের অভিযোগও শোনা যাচ্ছে তাঁর বিরুদ্ধে। যদিও এই প্রসঙ্গে মৌনী বলেন, ‘‘আমি সমাজমাধ্যমে আমাদের নিয়ে অনেক কিছু দেখছি। আমি অনুরোধ করছি মিথ্যা কথা ছড়াবেন না। এই মুহূর্তে আমাদের গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করুন।’’

২০২২ সালে গোয়ায় বাঙালি ও মলয়ালি, দুই রীতি মেনেই বিয়ে হয় তাঁদের। বাইরে থেকে তাঁদের সুখী দম্পতি বলেই মনে করতেন অনেকে। কিন্তু হঠাৎ যেন ছন্দপতন। এ বার দেখার, যা রটে তা কি সত্যিই ঘটেছে মৌনীর জীবনে? না কি ফের মিটমাট করে নেবেন তাঁরা?

Mouni Roy Suraj Nambiar Bollywood Actress Bollywood Couple
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy