Advertisement
E-Paper

Kareena Kapoor Khan: প্রকাশ্যে এল করিনার দ্বিতীয় সন্তানের ছবি? অভিনেত্রীর লেখা বই দেখে প্রশ্ন নেটাগরিকদের

‘সইফিনা’-র দ্বিতীয় পুত্রের মুখ দেখতে পেয়ে আপ্লুত অনুরাগীরাও। মন্তব্য বাক্সে একরত্তিকে ভালবাসা জানিয়েছেন তাঁরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২১ ১৬:০১
হবু মায়েদের জন্য বই লিখেছেন করিনা।

হবু মায়েদের জন্য বই লিখেছেন করিনা।

অবশেষে অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল সইফ আলি খান এবং করিনা কপূর খানের কনিষ্ঠ পুত্রের ছবি। হবু মায়েদের জন্য করিনার লেখা বই ‘করিনা কপূর খান’স প্রেগন্যান্সি বাইবেল’-এ অভিনেত্রীর সঙ্গে তাঁর দ্বিতীয় সন্তানের ছবি দেখা গেল।

‘দ্য রিয়েল করিনা কপূর’ নামে অভিনেত্রীর এক ফ্যান পেজ থেকে বইয়ে ব্যবহৃত ছবিটি ইনস্টাগ্রামে দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, ছবিতে করিনা যে শিশুর কপালে চুম্বন করছেন, সে-ই করিনা এবং সইফের দ্বিতীয় সন্তান। ‘সইফিনা’-র দ্বিতীয় পুত্রের মুখ দেখতে পেয়ে আপ্লুত অনুরাগীরাও। মন্তব্য বাক্সে একরত্তিকে ভালবাসা জানিয়েছেন তাঁরা। কিন্তু এই শিশুই করিনার কনিষ্ঠ পুত্র কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।

২১ ফেব্রুয়ারি দ্বিতীয় বারের জন্য মা হয়েছিলেন করিনা কপূর খান। প্রথম সন্তানের নাম বিতর্কের পর অতি সাবধানী হয়ে উঠেছিলেন সইফ আলি খান এবং অভিনেত্রী। পাপারাৎজিদের ক্যামেরার ঝলকানি থেকে বরাবরই দূরে রেখেছিলেন দ্বিতীয় সন্তানকে। শোনা যাচ্ছিল, ‘সইফিনা’-র কনিষ্ঠ পুত্রের নাম ‘জে’ রাখা হয়েছে। গুঞ্জনে শিলমোহর বসিয়েছেন করিনার বাবা অভিনেতা রণধীর কপূর। কিছু দিন আগে মুম্বইয়ের এক সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, “করিনা এবং সইফের ছোট ছেলের নাম জে রাখা হয়েছে।” তবে দ্বিতীয় সন্তানকে নিয়ে মা-বাবা এখনও মুখ খোলেননি।

Bollywood saif ali khan Kareena Kapoor Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy