Advertisement
E-Paper

অরিজিৎ সিংহের পর এ বার অনুরাগীদের রোষের মুখে তুলসী, ভুলে গেলেন ‘পসুরি’ গানের কথা

গান গাইতে গাইতে ভুলে গেলেন গায়িকা তুলসী কুমার। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৩ ১৮:৪২
Tulsi Kumar

সঙ্গীতশিল্পী তুলসী কুমার। ছবি: সংগৃহীত।

পাকিস্তানি গায়ক আলি শেঠি এবং শেহ গিলের জনপ্রিয় গান ‘পসুরি নু’ গান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ভারতে। কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণী অভিনীত ‘সত্য প্রেম কি কথা’ সিনেমায় এই গানটির পুনর্নিমাণ করা হয়ে হয়েছে। যে গানটি গেয়েছেন অরিজিৎ সিংহ এবং তুলসী কুমার। অরিজিৎ কেন এই গানটি গাইতে রাজি হলেন? এক দিকে গায়ককে নিয়ে যেমন আলোচনা হচ্ছে, এ বার বিতর্কে জড়ালেন গায়িকা তুলসী।

সম্প্রতি এক রিয়্যালিটি শো-এর অডিশনের সময় এই গানটি গাইছিলেন গায়িকা। তাঁর সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাঁর অনুরাগীরা রীতিমতো হাসাহাসি করছেন। গানটি গাইতে গাইতে শেষে লাইনটি ভুলে যান তিনি। ব্যস, তা প্রকাশ্যে আসতেই আরও বেশি সমালোচনা শুরু হয়েছে। এক জন লিখেছেন, “পাকিস্তানবাসী, আমাদের দেশের পক্ষ থেকে দুঃখিত।”

অরিজিৎকেও একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এই গানটি নিয়ে টুইটারে একাধিক অনুরাগী অসংখ্য প্রশ্ন। অবশেষে উত্তর এল গায়কের তরফে। তবে যে অ্যাকাউন্ট থেকে উত্তর দিলেন, সেটি অবশ্য টুইটারে ভেরিফায়েড নয়। গায়কের এক অনুরাগী তাঁকে ট্যাগ করে প্রশ্ন করেন, বলিউডের এক নম্বর গায়ক হয়েও কেন এই প্রস্তাবে রাজি হলেন? উত্তরে অরিজিৎ লেখেন, ‘‘এই গান গেয়ে যা পারিশ্রমিক পেয়েছি, সেই টাকা আর্থিক ভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের স্কুলের বার্ষিক তহবিলে দেওয়া হবে। নির্মাতারা তেমনই প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে। যা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই ভাবলাম, একটু না হয় গালিগালাজ খেয়ে নিই।’’ তবে তুলসীর পক্ষ থেকে আসেনি কোনও উত্তর।

Tulsi Kumar Pasoori Controversy Bollywood Singer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy