Advertisement
E-Paper

প্রেমে পড়েছেন আরিয়ান? অভিনেত্রী রিখিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জোর আলোচনা, কী বললেন অভিনেতা?

অনেক দিন হল, শেষ হয়েছে ধারাবাহিক। তার পরেও যে কোনও অনুষ্ঠানে পাশাপাশি আরিয়ান এবং রিখিয়া। প্রেমের গুঞ্জন প্রসঙ্গে কী বললেন অভিনেতা?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৬:৫৯
সম্পর্কে জড়িয়েছেন আরিয়ান এবং রিখিয়া?

সম্পর্কে জড়িয়েছেন আরিয়ান এবং রিখিয়া? ছবি: সংগৃহীত।

ইদানীং সর্বত্র একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। তবে তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলতে রাজি নন। অভিনেতা আরিয়ান ভৌমিক এবং রিখিয়া রায়চৌধুরির প্রেম নিয়ে জোর আলোচনা টলিপাড়ার অন্দরে। ‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিকে তাঁদের একসঙ্গে দেখেছিল দর্শক। পর্দার প্রেম কি তবে বাস্তবরূপ নিয়েছে?

অনেক দিন হল শেষ হয়েছে ধারাবাহিক। তার পরেও যে কোনও অনুষ্ঠানে পাশাপাশি আরিয়ান এবং রিখিয়া। এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় আরিয়ানের সঙ্গে। তিনি বলেন, “আমার ব্যক্তিগত সম্পর্ক, প্রেম নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলব না। আগে আমি নিজের জীবন নিয়ে স্পষ্ট ভাষায় কথা বলতাম। কোনও রাখঢাক করতাম না। কিন্তু তার পরে খুবই নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বিকৃত করে শিরোনাম লিখে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তাই আমি আর ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে রাজি নই।”

রিখিয়া এবং আরিয়ানকে ধারাবাহিকের শেষে আর পর্দায় একসঙ্গে দেখা যায়নি। শোনা যাচ্ছে, তাঁরা এ বার একসঙ্গে বড়পর্দায় কাজ শুরু করেছেন। আরিয়ান সে কথা নিজেই জানালেন। তাঁরা ইতিমধ্যে ছবির কিছুটা অংশের শুটিং করে ফেলেছেন। সদ্য তাঁরা উত্তরবঙ্গ থেকে গানের শুটিং সেরে এসেছেন। অন্য দিকে রিখিয়া ‘রান্নাঘর’-এর নতুন সিজ়নে বিশ্বনাথ বসুর সহ-সঞ্চালিকা হিসাবে কাজ করছেন। আরিয়ানকে দর্শক সদ্য দেখেছে ‘ব্রাউন’ ওয়েব সিরিজ়ে। এ ছাড়াও আপাতত বড়পর্দার নতুন কাজে মন দিয়েছেন অভিনেতা। শীঘ্রই শুরু হবে ‘কাকাবাবু’র নতুন ছবির শুটিং।

Tollywood Actor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy