Advertisement
E-Paper

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী বিয়ের পিঁড়িতে, নতুন জীবন শুরু করবেন কৃষ্ণ ভিরাজ

২০১৭ সালে কৃষ্ণ ভিরাজের সঙ্গে দ্বিতীয় বার বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। তবে অল্প সময়ে ভেঙে যায় সেই বিয়ে। এ বার নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রীর প্রাক্তন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ১৯:০৩
বাগ্‌দান সারলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী।

বাগ্‌দান সারলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী। ছবি: ফেসবুক।

২০১৭-র জুলাইয়ে বিয়ে হয় শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও কৃষ্ণ ভিরাজের। পরিবারের লোকজন এবং ইন্ডাস্ট্রির অনেকেই সেই বিয়েতে উপস্থিত ছিলেন। শহরের এক বিলাসবহুল হোটেলে সইসাবুদ, মালাবদল করেই বিয়ে হয় তাঁদের। কিন্তু মুম্বইয়ের সুপার মডেল কৃষ্ণ ভিরাজের সঙ্গে বিয়ের কয়েক মাসের মধ্যেই সম্পর্কের টানাপড়েন শুরু হয় তাঁর। তার পর যৌথ সম্মতিতেই বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। কথা ছিল, শ্রাবন্তীর সঙ্গে একটি ছবিতে নায়ক হয়ে আত্মপ্রকাশ করবেন কৃষ্ণ। তবে অভিনেত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। তার পর প্রচারের আলো থেকে দূরেই রয়েছেন তিনি। এ বার নতুন জীবন শুরুর পথে কৃষ্ণ। বাগ্‌দান সারলেন তিনি। তবে হবু স্ত্রীর পরিচয় জানাননি শ্রাবন্তীর প্রাক্তন। তবে শোনা যাচ্ছে, তিনি ইন্ডাস্ট্রির অন্দরের কেউ নন।

ইন্ডাস্ট্রির কানাঘুষো, সেই সময়ের স্বামী কৃষ্ণের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ এনেছিলেন শ্রাবন্তী। কৃষ্ণর সঙ্গে বিয়ে ভাঙার পর রোশন সিংহের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। তবে সে বিয়েও তেমন দীর্ঘায়িত হয়নি। এই মুহূর্তে বিবাহবিচ্ছেদের মামলা চলছে তাঁদের। অবশ্য কৃষ্ণর সঙ্গে বিচ্ছেদের পর তাঁকে নিয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি শ্রাবন্তীকে। এ বার নতুন জীবনে দিকে পা বাড়াচ্ছেন কৃষ্ণ ভিরাজ।

Srabanti Chatterjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy