Advertisement
E-Paper

Sreelekha-Anik: ঠোঁটে সিগারেট, স্বচ্ছ পোশাকে শ্রীলেখা, কিন্তু পরিচালকের পছন্দ কেবল চেয়ার!

ঠোঁটে ঝুলছে সিগারেট, কোমরে ভারী পোশাকের আড়ালটুকুও নেই

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ২৩:০৭
শ্রীলেখা মিত্র

শ্রীলেখা মিত্র

ছবি পর্ব চলছে শ্রীলেখা মিত্রের। পুরনো ছবি দেওয়ার পরেই নতুন ছবি ভাগ করে নিয়েছেন। স্বচ্ছ পোশাকে শ্রীলেখা। কোনও ছবিতে ঠোঁটে ঝুলছে সিগারেট। এই সাজেই তিনি চশমায় চোখ ঢেকে বসে পড়েছেন চেয়ারে। নিজের ছবিতে নিজেই বলেছেন, ‘রূপসজ্জা, বাড়তি আলো, এডিটিং ছাড়াই এই আমি!’ পাশাপাশি সৌন্দর্যের সমস্ত কৃতিত্ব তিনি দিয়েছেন চিত্রগ্রাহক রানা বসুকে।

যথারীতি অভিনেত্রীর ছবি উত্তাপ ছড়িয়ে নেটমাধ্যমে দাবানল। চর্চার বিষয়ও হয়ে দাঁড়িয়েছে স্বাভাবিক ভাবেই। তার মধ্যেই বড় রসিকতা। মন্তব্য বিভাগে পরিচালক অনীক দত্তের প্রশ্ন, 'এই চেয়ারগুলো কোথা থেকে পেয়েছেন? এগুলো আপনার? নাকি চিত্রগ্রাহক রানা বসুর?'

মজা জমেছে শ্রীলেখা পাল্টা জবাব দিতেই। অভিনেত্রী একই সঙ্গে বিস্মিত এবং রসিকতার মেজাজে। তাঁর ফিরতি প্রশ্ন, ‘সব কিছু মধ্যে শুধু চেয়ারটাই পছন্দ আপনার!’ আনন্দবাজার অনলাইনের কাছেও শ্রীলেখার আফসোস, ‘‘এত উপাদান থাকতে অনীকদার শেষে কিনা চেয়ার পছন্দ হল!’’ পরে যদিও তিনি পরিচালককে জানিয়েছেন, এটা তাঁর বাড়ির চেয়ার।

শ্রীলেখার রসিকতা লুফে নিয়েছেন বাকি নেটাগরিকেরাও। কেউ পরিচালককে জানিয়েছেন, অনলাইনে এই ধরনের চেয়ার কিনতে পাওয়া যায়। আরেকজন, অনলাইনে বিপণীর লিঙ্ক ভাগ করে চেয়ারের ছবি দিয়েছেন! দেখতে দেখতে শ্রীলেখার ছবি ঘিরে নেটাগরিকদের ভিড় ৫ হাজার! অনীক দত্ত অবশ্য এখনও শ্রীলেখার কথার কোনও জবাব দেননি।

Tollywood Sreelekha Mitra Anik Datt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy