Advertisement
E-Paper

Dolan Roy: শ্যুটিং থেকে ফিরে হিট স্ট্রোক! হাসপাতালে ভর্তি অভিনেত্রী দোলন রায়

শুক্রবার হাসপাতাল থেকে নেটমাধ্যমে অসুস্থতার খবর ছবি দিয়ে নিজেই জানান অভিনেত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ২১:৩৫
হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী দোলন রায়।

হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী দোলন রায়। ছবি: সংগৃহীত

হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী দোলন রায়। শুক্রবার নিজেই নেটমাধ্যমে ছবি দিয়ে সে কথা জানিয়েছেন তিনি।

হাতে স্যালাইনের চ্যানেল, পরনে হাসপাতালের নীল পোশাক। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন দোলন। নেটমাধ্যমের পাতায় সে ছবি দেখে অনেকে প্রথমে ভেবেছিলেন, অভিনেত্রীর নতুন কোনও ধারাবাহিক বা সিনেমার দৃশ্য সেটি। তার পর বোঝা যায় তিনি সত্যিই অসুস্থ।

শুক্রবার হাসপাতাল থেকে নেটমাধ্যমে অসুস্থতার সেই খবর ও ছবি নিজেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। দোলন লিখেছেন, ‘কাল টুম্পা অটোওয়ালির আউটডোর শ্যুটিং থেকে ফিরে হিট স্ট্রোক। এখন নার্সিংহোমে, আশা করছি সবার শুভেচ্ছায় খুব তাড়াতাড়ি কাজে ফিরব।’

ইদানীং কাজ কমিয়ে দিলেও ‘টুম্পা অটোওয়ালি’ নামক ধারাবাহিকে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেন দোলন। এই ধারাবাহিকের আউটডোর শ্যুট চলছিল। অত্যধিক গরমের কারণেই এমন হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Tollywod Heat Stroke
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy