Advertisement
E-Paper

বাড়িতেই রক্তচাপ পরীক্ষা করছেন? কোন ৫টি কারণের জন্য ভুল ফলাফল আসতে পারে?

রক্তচাপ মাপার ক্ষেত্রে এমন কিছু বিষয় খেয়াল রাখতে হয়, যেগুলির সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকায় বেশ কিছু ভুল হয়ে যায়। জেনে নিন কোন কারণে ভুল ফলাফল আসতে পারে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৩ ১৯:১১
Image of BP Check.

রক্তচাপ মাপার সময় কোন ভুলে ফল হতে পারে মারাত্মক? ছবি: সংগৃহীত।

যাঁদের উচ্চ কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা আছে তাঁদের সময় মতো রক্তচাপ পরীক্ষা না করলে মুশকিল। অথচ সব সময় বাইরে গিয়ে পরীক্ষা করা সম্ভব নয়। অনেকেই তাই অসুবিধে এড়াতে এখন বাড়িতেই রক্তচাপ পরীক্ষা করে নেন। কিন্তু রক্তচাপ মাপার ক্ষেত্রে এমন কিছু বিষয় খেয়াল রাখতে হয়, যেগুলির সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকায় বেশ কিছু ভুল হয়ে যায়।

Image of BP Machine.

রক্তচাপ মাপার সময় শান্ত হয়ে বসুন। ছবি: সংগৃহীত।

রক্তচাপ মাপার সময় কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন?

১) রক্তচাপ পরীক্ষা করার অন্তত আধ ঘণ্টা আগে থেকে খাবার, ধূমপান, অ্যালকোহল বা চা-কফি এড়িয়ে চলুন।

২) রক্তচাপ মাপার সময় শান্ত হয়ে বসুন। বিশেষ করে রক্তচাপ মাপতে শুরু করার আগে মিনিট পাঁচেক চেয়ারে বসে নিন। তার পর রক্তচাপ মাপুন।

৩) জামা বা কাপড়ের উপর যন্ত্রের কাফটি বাঁধবেন না। ত্বকের উপর রাখুন। কনুই থেকে ২.৫ সেন্টিমিটার উপরে কাফটি বাঁধা উচিত।

৪) কী ভঙ্গিতে বসছেন, তার উপর নির্ভর করবে সঠিক মাপ আসবে কি না। একটি চেয়ারে সোজা হয়ে বসে, মাটিতে পা রেখে তার পর রক্তচাপ মাপার যন্ত্রটি নিজের হাতে লাগান।

৫) রক্তচাপ মাপার সময়ে কারও সঙ্গে কথা বলবেন না। তাতে ক্ষণিকের জন্য রক্তচাপ বেড়ে যেতে পারে। ভুল মাপ পাবেন সে ক্ষেত্রে।

৬) যদি পর পর কয়েক দিন রক্তচাপ মাপতে বলেন চিকিৎসক, তবে একটি নির্দিষ্ট সময়ে কাজটি করুন। দিনের একই সময়ে রক্তচাপের মাত্রায় কোনও হেরফের হচ্ছে কি না, দেখে নিন।

তা হলে সঠিক রক্তচাপ কী ভাবে মাপবেন?

চিকিৎসকেরা বলছেন, সোজা হয়ে বসে, কনুই হৃদ্‌যন্ত্রের উচ্চতায় রেখে, ডান হাতে রক্তচাপ মাপা উচিত। তা হলেই সঠিক মাপ পাওয়া যাবে।

Blood Pressure Check Up Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy