Advertisement
E-Paper

Coconut Water: শাঁস বেশি না জল বেশি, ডাব দেখে বুঝবেন কী ভাবে

কোনও ডাবে বেশি থাকে শাঁস, কোনওটিতে বেশি থাকে জল। বাইরে থেকে দেখে বুঝবেন কী ভাবে?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১৯:৪১
ডাবে কতটা জল আছে বুঝবেন কী ভাবে?

ডাবে কতটা জল আছে বুঝবেন কী ভাবে? ছবি: সংগৃহীত

কেউ ডাবের জল খেতে পছন্দ করেন, কারও আবার বেশি পছন্দ শাঁস। কিন্তু অনেকেই বাজার থেকে ডাব কেনার সময় বুঝতে পারেন না কোনটিতে জলের পরিমাণ বেশি আর কোনটিতে ঘন শাঁস থাকে। কী ভবে বুঝবেন?

অনেকেই ভাবেন, ডাবের আকার অনুযায়ী বুঝি জলের পরিমাণ কম-বেশি হয়? সব সময় এমনটা ঠিক না-ও হতে পারে। তাই মাঝারি ডাব বেছে নেওয়াই ভাল। তা ছাড়া কেনার আগে ভাল করে ঝাঁকিয়ে দেখে নেওয়া উচিত ডাব।

ডাবের রঙ দেখেও অনেক সময় ধারণা করা যায় ডাবে কতটা জল আছে। রং ধূসর হয়ে গেলে কিংবা ফিতের মতো দাগ থাকলে সেই ডাব এড়িয়ে চলাই ভাল। বাদামি বা হলুদ ছোপ থাকলে সেই ডাবেও কম থাকতে পারে জল। অনেকে আবার বলেন গোল ডাবে জল বেশি থাকে। তবে এই দাবি কতটা ঠিক তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে।

ক্লান্ত শরীরকে চাঙ্গা করতে অত্যন্ত কার্যকর পানীয় এটি ডাবের জল।

ক্লান্ত শরীরকে চাঙ্গা করতে অত্যন্ত কার্যকর পানীয় এটি ডাবের জল। ছবি: সংগৃহীত।

ডাবের জলের গুণের শেষ নেই। ডাবের জলে থাকে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ। অতিরিক্ত পরিশ্রমের পর দেহের থেকে জল ও খনিজ লবণ বেরিয়ে গেলে, ক্লান্ত শরীরকে চাঙ্গা করতে অত্যন্ত কার্যকর পানীয় এটি। তা ছাড়া ডাবের জলে বিশেষ ফ্যাট নেই। ফলে ওজন বৃদ্ধির কোনও চিন্তাও নেই। যাঁরা ওজন নিয়ে সচেতন, তাঁরা এই পানীয় নিশ্চিন্ত মনে খেতেই পারেন। তবে কিডনি ও রক্তচাপের সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খাওয়াই ভাল।

Coconut water Benefit
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy