Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

রজোনিবৃত্তি পর্বের ঝক্কি কমবে, চল্লিশ পেরোলে কোন তিন সাপ্লিমেন্ট মহিলাদের শরীর ও মন ভাল রাখবে

রজোনিবৃত্তি পর্ব চলাকালীন বা তার আগে পেরিমেনোপজ় পর্বে মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমতে থাকে। ওই সময়ে হট ফ্লাশ, অনিদ্রা, আর্থ্রাইটিস-সহ নানা শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। এই পর্বের যন্ত্রণা কমানোর জন্য তাই কিছু সাপ্লিমেন্ট খুবই জরুরি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৮:১৬
Supplements for Menopause, what actually works, according to Science

চল্লিশ পেরোলে কোন তিন সাপ্লিমেন্ট সুস্থ রাখবে মহিলাদের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নির্দিষ্ট একটা বয়সে যেমন ঋতুচক্র শুরু হয়, তেমনই নির্দিষ্ট সময়ে রজোনিবৃত্তিও আসে। এই রজোনিবৃত্তি বা ‘মেনোপজ়’-এরও কিন্তু তিনটি পর্যায় রয়েছে। ‘পেরিমেনোপজ়’, ‘মেনোপজ়’ এবং ‘পোস্টমেনোপজ়’। পেরিমেনোপোজ় বা ঋতুচক্রের এই শেষ পর্বে মহিলাদের নানা রকম শারীরিক এবং মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। মনমেজাজ বিগড়ে থাকে। অল্পেই রেগে যাওয়া কিংবা অবসাদেও ভুগতেও দেখা যায়। সেই সঙ্গে শুরু হয় নানা শারীরিক সমস্যা। এই পর্বে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যাওয়ায় হট ফ্লাশ, অনিদ্রা, আর্থ্রাইটিস বা ব্রেন ফগের মতো সমস্যা ভোগাতে থাকে। তাই চল্লিশ পেরোলে রজোনিবৃত্তি পর্বের আগে ও পরের সমস্যাগুলির সঙ্গে যুঝতে মহিলাদের বেশ কিছু সাপ্লিমেন্ট নিয়ে রাখা জরুরি।

সাপ্লিমেন্ট মানেই তা ক্ষতিকর নয়। চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছু নির্দিষ্ট সাপ্লিমেন্ট নিলে রজোনিবৃত্তি পর্বের সমস্যাগুলিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এমনই দাবি করা হয়েছে নানা গবেষণায়। সম্প্রতি দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থ থেকে প্রকাশিত এক গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, চল্লিশোর্ধ্ব মহিলারা যদি তিনটি সাপ্লিমেন্ট চিকিৎসকের পরামর্শে নেন, তা হলে অনিদ্রা, হট ফ্লাশ বা ব্রেন ফগের মতো সমস্যাগুলি হবে না। বাতের ব্যথাবেদনাও কাবু করবে না।

কোন তিন সাপ্লিমেন্ট জরুরি?

রজোনিবৃত্তির ধকল সামলাতে অনেকেই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করান। ইদানীংকালে যা বেশ পরিচিতই। তবে সকলের পক্ষে তা করানো সম্ভব হয় না। সে ক্ষেত্রে সাপ্লিমেন্টে ভরসা রাখা যেতেই পারে।

ম্যাগনেশিয়াম সাইট্রেট

প্রথম যে সাপ্লিমেন্টটি নিতে হবে তা হল, ম্যাগনেশিয়াম। খেয়াল রাখতে হবে, সাপ্লিমেন্টটি যেন ম্যাগনেশিয়াম সাইট্রেট বা গ্লাইসিনেট হয়। গবেষণায় দেখা গিয়েছে, ম্যগনেশিয়াম অনিদ্রার সমস্যা দূর করতে পারে। রজোনিবৃত্তির পরে হাড়ের ক্ষয়জনিত রোগ বা অস্টিয়োপোরোসিসের ঝুঁকি বাড়ে। ম্যাগনেশিয়াম তা রোধ করতে পারে। পাশাপাশি, ব্রেন ফগ বা মানসিক বিভ্রান্তি, স্মৃতিনাশের ঝুঁকিও কমাতে পারে।

ক্রিয়েটিন

পেরিমেনোপজ় পর্বে মহিলাদের পেশির শক্তি কমে যায়। হাড়ের ঘনত্বও কমতে থাকে। ওই সময়ে ক্রিয়েটিন সাপ্লিমেন্ট নিলে পেশির জোর বাড়ে, দুর্বলতা কমে। হরমোনের ওঠানামার কারণে রজোনিবৃত্তি পর্বে অবসাদও হয় অনেক মহিলার। মেজাজ খিটখিটে হয়ে যায়। এই সমস্যারও সমাধান করতে পারে ক্রিয়েটিন। এটি স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতেও কার্যকর।

কোলাজেন

ত্বক ও হাড়ের স্বাস্থ্যের জন্য কোলাজেন সাপ্লিমেন্ট নিতে পারেন মহিলারা। কোলাজেন সাপ্লিমেন্ট রজোনিবৃত্তি-পরবর্তী সময়ে মহিলাদের হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে। অস্থিসন্ধির প্রদাহ কমাতে পারে। ত্বক ও চুল ভাল রাখতেও এটি উপযোগী।

রজোনিবৃত্তি পর্বের পরে শরীর বুড়িয়ে যায়, এমন ধারণা অনেকেরই আছে। হরমোনের অদলবদল ঘটিয়ে অনেক মহিলাই তাই যৌবন ধরে রাখার চেষ্টা করছেন। তবে এমন থেরাপি ব্যয়সাপেক্ষ ও তার নানা পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। সে দিক থেকে সাপ্লিমেন্ট অনেক বেশি নিরাপদ বলেই মনে করছেন গবেষকেরা। তবে সাপ্লিমেন্ট নিতে হবে নির্ধারিত ডোজ়ে ও চিকিৎসকের পরামর্শ নিয়েই।

Menopause Supplements
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy