Advertisement
E-Paper

Gut Health: ৩ কৌশল: গ্যাস-অম্বলের সমস্যা থেকে চিরতরে মুক্তি

ঘন ঘন গ্যাস-অম্বলের ওষুধ খাওয়ার অভ্যাস অন্যান্য শারীরিক সমস্যা ডেকে আনে। তাই স্বাভাবিক উপায়ে হজম ক্ষমতা বাড়ানোর চেষ্টা করুন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২২ ১৯:৫৫
ঘন ঘন গ্যাস-অম্বলের ওষুধ খাওয়ার অভ্যাস অন্যান্য শারীরিক সমস্যা ডেকে আনে।

ঘন ঘন গ্যাস-অম্বলের ওষুধ খাওয়ার অভ্যাস অন্যান্য শারীরিক সমস্যা ডেকে আনে। ছবি: সংগৃহীত

শরীর সুস্থ রাখতে পেটের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। চিকিৎসকরা বলছেন, গ্যাস-অম্বলের সমস্যা এখন ঘরে ঘরে। গরমে এই সমস্যা আরও বেড়ে যায়। গ্যাস হলে, বমি বমি ভাব হলে অনেকেই ভরসা রাখেন ওষুধে। কিন্তু খুব বেশি ওষুধ নির্ভর না হওয়াই ভাল। এতে সমস্যা বাড়বে বই কমবে না।

ঘন ঘন গ্যাস-অম্বলের ওষুধ খাওয়ার অভ্যাস অন্যান্য শারীরিক সমস্যা ডেকে আনে। তা স্বাভাবিক উপায়ে হজম ক্ষমতা বাড়ানোর চেষ্টা করুন। জীবনযাপনে কিছু বদল আনুন। এবং কয়েকটি কৌশল মেনে চললেই হজম আর গ্যাস-অম্বল সমস্যা কাটিয়ে উঠতে পারবেন?

কোন কৌশলে চিরকালের মতো দূর হবে গ্যাস-অম্বলের সমস্যা?

১) গিলে নয়, খাবার খান চিবিয়ে: তাড়াহুড়োয় অনেক সময় খাবার চিবিয়ে খাওয়ার বদলে গিলে খেয়ে নেন অনেকে। গিলে খাওয়ার অভ্যাসের কারণেই এই পেটের সমস্যা আরও বেশি করে দেখা যায়। খাবার চিবিয়ে না খেলে হজম করতে অসুবিধা হয়। ভাল করে চিবিয়ে খেলে হজমের সমস্যা হয় না। পেটের স্বাস্থ্য ভাল রাখতে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন।

স্বাভাবিক উপায়ে হজম ক্ষমতা বাড়ানোর চেষ্টা করুন।

স্বাভাবিক উপায়ে হজম ক্ষমতা বাড়ানোর চেষ্টা করুন। ছবি: সংগৃহীত

২) খাওয়ার সময়ে জল নয়: খাবার খাওয়ার সময় অনেকেরই জল খাওয়ার প্রবণতা আছে। এতে কিন্তু গ্যাসের সমস্যা বাড়তে পারে। খাওয়ার সময় জল খেলে হজমে সাহায্য করে এমন উৎসেচকগুলির কার্যকারিতা হ্রাস পায় বলে মনে করেন চিকিৎসকদের একাংশ। তখন খাবার ঠিক মতো হজম হতে চায় না। গ্যাস অম্বলের সমস্যা বৃদ্ধি পায়। তাই খাওয়ার সময়ে অল্প জল খান।

৩) শরীর শুকিয়ে যেতে দেবেন না: গরমের দিনে শরীর বেশি শুষ্ক হয়ে যায়। তাই বেশি করে জল খাওয়া প্রয়োজন। শরীরে জলের ঘাটতি দেখা দিলে হজমের গন্ডগোল হতে পারে। তাই সারা দিন দু-তিন লিটার জল অবশ্যই খাওয়া প্রয়োজন।

Gutter Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy