Advertisement
E-Paper

ডায়াবিটিস জব্দ হবে ভিনিগারের গুণেই, কমবে বদহজম! কী ভাবে খেলে উপকার পাবেন?

ভিনিগার অম্ল হওয়ায় কারণে তা দৈনিক খাদ্যতালিকায় যোগ করার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি। দিনে ১৫ মিলিলিটারের বেশি অ্যাপেল সাইডার ভিনিগার না খাওয়াই ভাল। এই ভিনিগার খাওয়ার আগে কী কী মেনে চলবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪১
ভিনিগার যখন দাওয়াই।

ভিনিগার যখন দাওয়াই। ছবি: সংগৃহীত।

ওজন ঝরাতে ইদানীং অনেকে অ্যাপেল সাইডার ভিনিগারের উপর ভরসা রাখেন। স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে জনপ্রিয় এই প্রিয় পানীয়। এই ভিনিগার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। কারণ, এতে থাকা অ্যাসিটিক অ্যাসিড কার্বোহাইড্রেট হজমের গতিকে ধীর করে দেয়। তাই খাবার খাওয়ার পরেই রক্তে শর্করার মাত্রা চট করে বেড়ে যায় না। ডায়াবিটিস ও প্রি-ডায়াবিটিস রোগীদের জন্য এই পানীয় বেশ স্বাস্থ্যকর। হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যের জন্যও এই ভিনিগার ভাল। এটি খারাপ কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে। প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে।

প্রিবায়োটিক হওয়ার কারণে অ্যাপেল সাইডার ভিনিগার পেটের জন্যও ভাল, হজমে সহায়ক। অ্যাপেল সাইডার ভিনিগারের অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণাগুণ শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। কিন্তু ভিনিগার অম্ল হওয়ায় কারণে তা দৈনিক খাদ্যতালিকায় যোগ করার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি। দিনে ১৫ মিলিলিটারের বেশি অ্যাপেল সাইডার ভিনিগার না খাওয়াই ভাল। এই ভিনিগার খাওয়ার আগে কী কী মেনে চলবেন?

১) সব সময় জলে মিশিয়ে খেতে হবে। ১ গ্লাস জলে ১ টেবিল চামচ। খাওয়াদাওয়ার ৩০ মিনিট আগে খেলেই হজম হবে ভাল। জলে মিশিয়ে না খেলে ‌গলা আর খাদ্যনালির ক্ষতি হতে পারে।

২) এই পানীয় খাওয়ার সময় দাঁতের ক্ষয় রুখতে স্ট্রয়ের ব্যবহার করুন।

৩) সকালবেলা খালি পেটে অনেকেই এই পানীয়ে চুমুক দেন। এই অভ্যাসের কারণে অ্যাসিডিটির সমস্যা বেড়ে যেতে পারে।

৪) কিডনি কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে কিংবা সুগারের ওষুধ চললে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তার পরে ডায়েটে যোগ করুন।

৫) একে জাদু পানীয় ভাবার কোনও কারণ নেই। খেলেন আর সঙ্গে সঙ্গে ফল পেয়ে গেলেন, এমনটা নয়। এর পাশাপাশি ডায়েটে সঠিক ভারসাম্য রাখাও জরুরি।

Gastric Problem
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy