Advertisement
E-Paper

বর্তমান বছরে কি বিবাহ হবে

বৃহস্পতির গোচর দেখে বিবাহের ফল নিরুপণ হয়ে থাকে। সাধারণত লগ্ন বা চন্দ্রের থেকে গোচরে বৃহস্পতি চন্দ্র রাশিতে, তার পঞ্চমে, নবমে বা একাদশে এলে বিবাহের সম্ভাবনা থাকে।

পার্থ প্রতিম আচার্য্য

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০২

বৈদিক জ্যোতিষ মতে বৃহস্পতির গোচর দেখে বিবাহের ফল নিরুপণ হয়ে থাকে। সাধারণত লগ্ন বা চন্দ্রের থেকে গোচরে বৃহস্পতি চন্দ্র রাশিতে, তার পঞ্চমে, নবমে বা একাদশে এলে বিবাহের সম্ভাবনা থাকে। সুতরাং যদি বৃহস্পতির গোচর দেখে ২০১৮-তে কাদের বিবাহের সম্ভাবনা আছে দেখা যাক---
১। মেষ, সিংহ, ধনু ও কুম্ভের বিবাহের সম্ভাবনা প্রবল।
২। বাকিদেরও সম্ভাবনা আছে তবে সেটা দশান্তর্দশার ওপর অনেকটা নির্ভরশীল।

কিন্তু বিবাহের সম্ভাবনা যেমন উপরোক্ত রাশিগুলোর থাকলেও জ্যোতিষ মতে এমন কিছু কারণ থাকে যার ফলে ভালো যোগ, দশা ইত্যাদি চললেও কিছুতেই বিবাহ হতে চায় না। দেখা যাক কী কী কারণে এমন হতে পারে।

কালসর্প যোগঃ এটা একটা অত্যন্ত সমস্যাপূর্ণ বিষয় যে কোন জাতক বা জাতিকার ক্ষেত্রে। এই যোগটি পড়া শোনা থেকে বিবাহ, সবক্ষেত্রেই সমস্যা সৃষ্টি করতে পারে। এবং সেটা যদি লগ্ন সপ্তম বা দ্বিতীয় অষ্টম হয় তা আরো বেশি সমস্যার ।
মাঙ্গলিক যোগঃ এই যোগের জন্যও জাতক-জাতিকার বিবাহ হতে চায় না।
সপ্তমপতি যদি দুর্বল হয় বা দুঃস্থানগত হয়, সেক্ষেত্রেও বিবাহ হতে চায় না।
যদি জন্মছকে শুক্র পীড়িত থাকে বা রবি-শুক্রের কোনও সম্বন্ধ ঘটে থাকে।
অনেক সময় রাহুর সমস্যার জন্যও বিয়ের যোগাযোগ আসতে চায় না।
সপ্তম ভাবে শনি ও রবির সম্বন্ধ সাধিত হলে।
এছাড়া আরও অনেকগুলো কারণ আছে যার ফলে বিবাহ হতে দেরি হয়।

Astrology marriage possibility 2018
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy