আজকের দিন- নিকট কারও কাছ থেকে অপমানজনক ব্যবহার পেতে পারেন। প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে। জলপথে ভ্রমণের পরিকল্পনা ত্যাগ করুন। দাম্পত্যজীবন ভাল থাকার সম্ভাবনা। ব্যবসার যোগ খুব ভাল দেখা যাচ্ছে। বন্ধুদের সঙ্গে খুব ভাবনাচিন্তা করে মেলামেশা করবেন, বিপদ হতে পারে। গবেষকদের জন্য খুব ভাল সময়। প্রতিকূল অবস্থা মানিয়ে চলুন। সামাজিক কাজের জন্য মানুষের প্রীতিলাভ করতে পারবেন। চিকিৎসকদের জন্য প্রতিকূল সময়। লটারিতে অর্থলাভ করতে পারেন। হঠাৎ কোনও কারণে মন উদাসীন হয়ে পড়বে।
এই বছর- প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা। ধর্মীয় কাজে দান করার ইচ্ছা থাকবে। ব্যবসায় কর্মচারী নিয়ে বিবাদের আশঙ্কা। প্রেমে ব্যাকুলতা বাড়তে পারে। বাড়িতে অতিথির ব্যাপারে চাপ বাড়বে। জমি কেনার ব্যাপারে সমস্যা হতে পারে। তীর্থভ্রমণের জন্য বাড়িতে আলোচনা। ব্যবসায় লাভ বাড়তে পারে। গুরুজনের চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে। শরীর নিয়ে দুর্ভোগের আশঙ্কা। বাড়তি কাজের মূল্য পাবেন না। কর্মস্থানের পরিবর্তন হতে পারে।
চরিত্র- জাতকের স্বাস্থ্য ভাল। এঁরা একটু নির্জনতাপ্রিয়। এঁদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। জাতক শান্তিপ্রিয়, তবে ভীরু নন। চাকরির চেয়ে ব্যবসাই জাতকের পক্ষে বিশেষ ফলপ্রদ। জাতক সৎকর্মপরায়ণ। এঁদের ধর্মভাব বেশি থাকলেও তা চাপা থাকে। খেতে ও খাওয়াতে খুব ভালবাসেন। জাতকের বিচার-বিশ্লেষণ শক্তি প্রবল। তুলা ও মিথুন রাশির জাতকের সঙ্গে বিবাহ বা বন্ধুত্ব সুখের হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy