Advertisement
E-Paper

ডিম ‘হামলার’ মুখে পড়ে কান ধরে ক্ষমা চাইলেন পঞ্চায়েত প্রধান! হাওড়ার তৃণমূল নেত্রীকে গ্রেফতার করল পুলিশ

সোমবার মন্দিরা পঞ্চায়েত দফতরে এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও স্থানীয় বাসিন্দারা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০২:৪১
হাত জোড় করে ক্ষমা চান গ্রাম পঞ্চায়েত প্রধান।

হাত জোড় করে ক্ষমা চান গ্রাম পঞ্চায়েত প্রধান। — নিজস্ব চিত্র।

তোলাবাজি, জোর করে জমি দখল ও জালিয়াতির অভিযোগে গ্রেফতার হাওড়ার জুজারসাহ গ্রাম পঞ্চায়েত প্রধান মন্দিরা গায়েন। মঙ্গলবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাঁকে দু’দিনের পুলিশি হেফাজতে পাঠান।

মঙ্গলবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়।

মঙ্গলবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। — নিজস্ব চিত্র।

সোমবার মন্দিরা পঞ্চায়েত দফতরে এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। কান্নায় ভেঙে পড়ে কান ধরে ও হাত জোড় করে ক্ষমা চাইতে দেখা য়ায় তাঁকে। সমাজমাধ্যমে ভাইরাল সেই দৃশ্য। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পাঁচলা থানার পুলিশ। পরে মন্দিরাকে গ্রেফতার করা হয়।

TMC Gram Panchayat Panchayat pradhan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy