Advertisement
১৩ ফেব্রুয়ারি ২০২৬

২৫ ডিসেম্বর ২০২৫

আজ জন্মদিন হলে ( ২৫ ডিসেম্বর ২০২৫ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৩২
Share: Save:

আজকের দিন- পড়ুয়ারা পড়াশোনায় খুব ভাল ফল পাবেন। তবে মনোযোগ বৃদ্ধি দরকার। ফলসব্জি বেশি করে খাওয়ার চেষ্টা করুন। লেখাপড়ার জিনিস দিয়ে কাউকে সাহায্য করতে হতে পারে। স্ত্রীর পছন্দের উপহার তাঁকে দিয়ে তাঁর মুখে হাসি ফোটান। প্রেমের সঙ্গীর অনুপস্থিতির কারণে মনখারাপ থাকবে। আর্থিক দিকে উন্নতি দেখা যাচ্ছে।

এই বছর- এই বছর কর্মের জায়গাটা খুবই মসৃণ থাকবে। সন্তানদের নিয়ে যদি কোনও চিন্তা থাকে, বছরের শুরুতেই তা মিটে যাবে। নতুন বন্ধুত্ব করা থেকে দূরে থাকতে হবে। কোনও কাজে তাড়াহুড়ো না করে, ধীরেসুস্থে সঠিক সিদ্ধান্ত নিন। খরচের হাত কমাতে না পারলে বছরের শুরুতে যেখানে দাঁড়িয়েছিলেন, বছরের শেষেও সেখানেই দাঁড়িয়ে থাকবেন। এই বছর কোনও বড় মাপের টাকার লেনদেন হতে পারে, তবে সরকারি প্রকল্পে টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

চরিত্র– ভাই-বোনের মধ্যে খুব মিলমিশ থাকে। ঈশ্বরে ভক্তি হয় প্রবল। মায়ের প্রতি দুর্বলতা থাকে। কর্মে পারদর্শী হন। এঁরা কখনও শান্ত, আবার কখনও অশান্ত হয়ে পড়েন। এঁদের মেজাজ খুব দ্রুত পালটে যায়। চিকিৎসক, বৈজ্ঞানিক, ওষুধের দোকানিদের খুব উন্নতি হয়।

Wealth prediction for  horoscope সম্পদ

২/৫

আর্থিক দিকে এঁরা যথেষ্ট সচেতন হন।

Family prediction for  horoscope পরিবার

৩/৫

পরিবারের সকলকে কী ভাবে মানিয়ে চলতে হয় জানেন।

Relationship prediction for  horoscope সম্পর্ক

৩/৫

সম্পর্কের মর্যাদা দিতে এঁরা বেশ পটু হন।

Career prediction for  horoscope পেশা

৪/৫

জীবিকার দিকে নিষ্ঠা থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy