লটারি কেটে অর্থপ্রাপ্তির স্বপ্ন প্রায় সকলেই দেখেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় হাতেগোনা কয়েক জনেরই। কারণ, লটারি কাটার আগে সকলে প্রাপ্তিযোগ রয়েছে কি না সেটির বিচার করেন না। তাই লটারি কেটে অর্থ আসার বদলে হাতে থাকা অর্থও খোয়া যায়। কিন্তু কপালে যদি প্রাপ্তিযোগ থাকে, তা হলে অল্প হলেও টাকা পাওয়া যাবে। এ বিষয়ে আমাদের সাহায্য করতে পারে একমাত্র জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্রের সাহায্যে অতি সহজেই বলে দেওয়া যায় যে কখন কার লটারি কাটা উচিত বা অনুচিত হবে। এপ্রিলের প্রথম সপ্তাহ, অর্থাৎ ১ তারিখ থেকে ৪ তারিখের মধ্যে লটারি কেটে কারা লাভবান হবে, জেনে নিন।
আরও পড়ুন:
মেষ: এপ্রিলের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময় মেষ রাশির জাতক-জাতিকারা যে কোনও অঙ্কের লটারি কাটতে পারেন।
বৃষ: লটারির দিকে বৃষ রাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহটা মধ্যম প্রকৃতির থাকবে।
মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন। খুব ভাল প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে।
আরও পড়ুন:
কর্কট: এই সপ্তাহের প্রথম ভাগটা কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল দেখাচ্ছে। মন চাইলে সেই সময় লটারি কাটতে পারেন।
সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শেষ ভাগে এক বার চেষ্টা করে দেখতে পারেন। বাকি সময় লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।
কন্যা: এপ্রিলের প্রথম সপ্তাহে কন্যা রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে।
আরও পড়ুন:
তুলা: লটারির দিকে এই সপ্তাহটা তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য খুব একটা ভাল নয়।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য সপ্তাহের মধ্য ভাগটা বেশ ভাল রয়েছে, তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
ধনু: গোটা সপ্তাহটাই ধনু রাশির জন্য বেশ ভাল দেখা যাচ্ছে। তবে প্রথমেই খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে।
আরও পড়ুন:
মকর: মকর রাশির জাতক-জাতিকারা খুব চিন্তাভাবনা করে লটারির দিকে এগোন। বিশেষ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে না।
কুম্ভ: এপ্রিলের প্রথম সপ্তাহের যে কোনও সময় কুম্ভ রাশির জাতক-জাতিকারা লটারি কাটতে পারেন।
মীন: মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিকে ভাল দেখা যাচ্ছে। মন চাইলে এক বার লটারি কেটে দেখতে পারেন।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)