Advertisement
E-Paper

আয়না ছাড়াও শোয়ার ঘরে রাখা নিষেধ আরও দুই জিনিস, অন্যথায় দাম্পত্যজীবন সুখের হয় না! কোন জিনিসগুলি রাখবেন না?

বাস্তুশাস্ত্রে শোয়ার ঘর সাজানোর নানা প্রকার নিদান দেওয়া রয়েছে। শাস্ত্র জানাচ্ছে, সুখী দাম্পত্যজীবন কাটাতে চাইলে শোয়ার ঘরে ভুলেও রাখা যাবে না কিছু জিনিস।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১১:৪৭
couple fighting

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ঘরের কোথায় কী রাখা হচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করে। শোয়ার ঘরের বাস্তু শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে, বিয়ের পর শোয়ার ঘরের উপর দাম্পত্যজীবন কতটা সুখী হবে তার অনেকটাই নির্ভরশীল। সেই কারণে বাস্তুশাস্ত্রে শোয়ার ঘর সাজানোর নানা প্রকার নিদান দেওয়া রয়েছে। শাস্ত্র জানাচ্ছে, সুখী দাম্পত্যজীবন কাটাতে চাইলে শোয়ার ঘরে ভুলেও রাখা যাবে না কিছু জিনিস। এতে দাম্পত্যের উপর কুপ্রভাব পড়বে। কোন জিনিসগুলো রাখা নিষেধ, দেখে নিন।

স্বামী-স্ত্রীর শোয়ার ঘরে কোন জিনিসগুলি রাখা নিষেধ?

আয়না: বহু মানুষই জানেন যে বিছানার দিকে মুখ করে আয়না রাখা উচিত নয়। শোয়ার ঘরে আয়না রাখার হলে সেটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে বিছানার প্রতিচ্ছবি আয়নার দেখা যাবে না। অন্যথায় স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ বৃদ্ধি পাবে। সম্পর্কের মধুরতা কমে যাবে।

খাবার: বহু মানুষই ঘুমের মধ্যে যদি খিদে পায় সেই ভাবনায় শোয়ার ঘরে খাবার জিনিস, যেমন- বিস্কুট, মুড়ি প্রভৃতি রেখে দেন। বাস্তুমতে, এই কাজ করাও মোটেই উচিত নয়। এর ফলে দাম্পত্যজীবনের উপর কুপ্রভাব পড়ে।

দেব-দেবীর মূর্তি: শোয়ার ঘরে অনেকেই ঠাকুরের মূর্তি, ছবি প্রভৃতি রেখে থাকেন। কিন্তু শাস্ত্রমতে এই কাজটি করাও মোটেই উচিত নয়। শোয়ার ঘরে দেবতার মূর্তি, ছবি প্রভৃতি রাখলে দেবতারা রুষ্ট হন। তাই শোয়ার ঘরে এ সমস্ত জিনিস না রাখাই ভাল।

Vastu Tips Vastu Shastra Astro Tips Astrology Home Dacor Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy