Advertisement
E-Paper

অপরের বাগান থেকে ‘চুরি করে’ মানিপ্ল্যান্ট এনে নিজের বাড়িতে রেখেছেন? এতে অর্থভাগ্যে কুপ্রভাব পড়বে না তো?

যে হেতু মানিপ্ল্যান্টের সঙ্গে বাস্তু সংক্রান্ত নানা ব্যাপার জড়িয়ে আছে, তাই অন্যের বাড়ি থেকে এনে নিজের বাড়িতে সেই মানিপ্ল্যান্ট রাখায় কোনও ভুল নেই তো? জ্যোতিষীর থেকে জেনে নিন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১২:২২
money plant

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ঘর সাজানোর গাছগুলির মধ্যে অন্যতম মানিপ্ল্যান্ট। এই গাছ যে কেবল ঘরসজ্জায় আলাদা মাত্রা দেয় তা নয়, ঘরে শুভ শক্তি প্রবাহেও সাহায্য করে। শাস্ত্রে মানিপ্ল্যান্টের গুণাগুণ সম্বন্ধে নানা কথা বলা রয়েছে। ঘরের সঠিক দিকে এই গাছ রাখলে আয়ভাগ্য উন্নত হয়। এই গাছ অর্থ আকৃষ্ট করতে সাহায্য করে। কেবল বাড়ি নয়, অফিস, ব্যবসার স্থান প্রভৃতি ক্ষেত্রে এই গাছ রাখা যেতে পারে। সব ক্ষেত্রেই পজ়িটিভ শক্তি সঞ্চারে সাহায্য করে মানিপ্ল্যান্ট।

মানিপ্ল্যান্ট এখন নানা জায়গায় দেখতে পাওয়া যায়। অত্যন্ত সহজলভ্য একটি গাছ মানিপ্ল্যান্ট। সেই কারণে বহু মানুষ দোকান থেকে না কিনে, অপর মানুষের বাড়ি থেকে এনে এই গাছ লাগান। তবে যে হেতু এই গাছের সঙ্গে বাস্তু সংক্রান্ত নানা ব্যাপার জড়িয়ে আছে, তাই অন্যের বাড়ি থেকে এনে নিজের বাড়িতে সেই মানিপ্ল্যান্ট রাখায় কোনও ভুল নেই তো? জ্যোতিষীর থেকে জেনে নিন।

অন্যের বাড়ি থেকে মানিপ্ল্যান্ট এনে নিজের বাড়িতে রাখা কি ভুল?

শাস্ত্র অনুযায়ী, মানিপ্ল্যান্টের সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক রয়েছে। এই গাছ ধনসম্পদ এবং সমৃদ্ধির প্রতীক। তাই এই গাছ সর্বদা দোকান থেকে কিনে এনেই লাগানো উচিত। অন্যের বাড়ি থেকে এনে নিজের বাড়িতে মানিপ্ল্যান্ট রাখা অনুচিত। বিশেষ করে, কাউকে না জানিয়ে কারও বাড়ি থেকে মানিপ্ল্যান্ট এনে নিজের বাড়িতে রাখা মোটেই উচিত নয়। এর ফলে লক্ষ্মীদেবী অসন্তুষ্ট হতে পারেন। বাড়িতে অর্থনৈতিক সমস্যা বৃদ্ধিরও আশঙ্কা দেখা দেয়।

নিজের বাড়ি থেকে নিয়ে মানিপ্ল্যান্ট অপরকে উপহার দেওয়া যায় কি?

মানিপ্ল্যান্ট কাউকে উপহার দেওয়ায় কোনও বাধা নেই, তবে সেটিও দোকান থেকে কিনে এনেই উপহার দিতে হবে। নিজের বাড়িতে থাকা মানিপ্ল্যান্টের ডাল কেটে অপরকে উপহার দেওয়া যাবে না। এতে নিজের বাড়ির শুভ শক্তি অপরের কাছে চলে যাবে বলে মনে করা হয়। অর্থাগমেও প্রভাব পড়তে পারে।

Vastu Tips Vastu Shastra Money Plant
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy