Advertisement
E-Paper

বাড়ির নানা জিনিস বক্স খাটের ভিতর জমিয়ে রাখেন? ছয় জিনিস শয্যার নীচে রাখা অনুচিত, অন্যথায় হয় মারাত্মক ক্ষতি

সাধারণত যে জিনিস রোজ কাজে লাগে না, সে সমস্ত জিনিসই বক্স খাটে ঢুকিয়ে রাখার চল দেখতে পাওয়া যায়। তবে শাস্ত্র জানাচ্ছে, বেশ কিছু জিনিস আছে যা বক্স খাটের ভিতর রাখা অনুচিত।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৬:৩২

ছবি: এআই সহায়তায় তৈরি।

আজকাল সাধারণ খাট বা চৌকি ব্যবহারের চল প্রায় উঠেই গিয়েছে। বেশির ভাগ বাড়িতেই দেখা যায় বক্স খাট। বক্স খাট দেখতে যেমন সুন্দর লাগে, তেমনই তার ভিতরে জিনিসপত্রও ঢুকিয়ে রাখা যায়। এর ফলে ঘর গোছাতে সুবিধা হয়। সাধারণত যে জিনিস রোজ কাজে লাগে না, সে সমস্ত জিনিসই বক্স খাটে ঢুকিয়ে রাখার চল দেখতে পাওয়া যায়। তবে শাস্ত্র জানাচ্ছে, বেশ কিছু জিনিস আছে যা বক্স খাটের ভিতর রাখা অনুচিত। এমনটা করলে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে। কোন জিনিসগুলি বক্স খাটের ভিতর রাখা থেকে বিরত থাকবেন, জেনে নিন।

বক্স খাটের ভিতর কী কী রাখা যাবে না?

লোহা বা ধারালো জিনিস: বক্স খাটের ভিতর কখনও লোহার তৈরি কোনও জিনিস বা ধারালো কোনও জিনিস রাখা উচিত নয়। এর ফলে পরিবারের উপর কুপ্রভাব পড়তে দেখা যায়। দাম্পত্যে দূরত্ব তৈরি হয়। ছুরি, কাঁচি, পেরেক, ভাঙা কাচ বা অন্যান্য ধারালো কোনও বস্তু বক্স খাটের ভিতর জমিয়ে রাখা যাবে না।

পুরনো বা ছেঁড়া জামা: বাতিল করে দেওয়া পোশাক অনেকে বক্স খাটের ভিতর জমিয়ে রাখেন। পরে তা ঘর মোছার বা পরিষ্কার করার কাজে ব্যবহার করা যাবে এই ভাবনাতেই এমনটা করা হয়। কিন্তু শাস্ত্র জানাচ্ছে এই কাজটি করা ঠিক নয়। এতে ভাগ্যের উপর মারাত্মক প্রভাব পড়ে।

বৈদ্যুতিন সামগ্রী: অনেক বাড়িতে বক্স খাটের ভিতর বৈদ্যুতিন সামগ্রী রেখে দেওয়া হয়। এই কাজটিও করা উচিত নয় বলে জানাচ্ছে শাস্ত্র। বিশেষ করে খারাপ বৈদ্যুতিন সামগ্রী ভুলেও বক্স খাটের ভিতর জমিয়ে রেখে দেবেন না।

সুগন্ধি: সুগন্ধির বোতল কখনও বক্স খাটের ভিতর রাখা যাবে না। এর ফলে বাড়ির অর্থপ্রবাহ ক্ষতিগ্রস্ত হয় বলে জানাচ্ছে শাস্ত্র।

পুজোর সামগ্রী এবং ঠাকুরের ছবি: পুজোর বাসন বক্স খাটের ভিতর জমিয়ে রাখার চল রয়েছে বহু বাড়িতে। এই কাজটি করা উচিত নয়। এরই সঙ্গে দেবতাদের ছবিও খাটের ভিতর রাখা অনুচিত। এর ফলে জীবনের উপর নেতিবাচক প্রভাব পড়ে বলে জানাচ্ছে শাস্ত্র।

জুতো: জুতো কখনও বক্স খাটের ভিতর ঢুকিয়ে রাখা যাবে না। শাস্ত্রমতে এই কাজের ফলে জীবনে আর্থিক সঙ্কট নেমে আসে।

Vastu Tips Vastu Shastra Astro Tips Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy