Advertisement
E-Paper

শুক্রবার হবে অম্বুবাচী নিবৃত্তি, বিশেষ দিনে রাশি মেনে পালন করুন সহজ টোটকা, ছাড়বে জীবনের সমস্ত জট!

শাস্ত্র বলছে, অম্বুবাচীর শেষ দিন রাশি মেনে বিশেষ কিছু কাজ করলে সুফল প্রাপ্তি হবে। চলতি সপ্তাহের শুক্রবার দিনটি অম্বুবাচীর নিবৃত্তি হবে বলে জানাচ্ছে শাস্ত্র।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ০৫:৫৮
astrology

ছবি: এআই সহায়তায় তৈরি।

চলছে অম্বুবাচী। এই সময় ধরিত্রীমাতা ঋতুমতী হন বলে মনে করা হয়। হিন্দুশাস্ত্রে এই সময়কালের বিশেষ গুরুত্ব রয়েছে। সেই কারণে অম্বুবাচী চলাকালীন বিশেষ কিছু কাজ না করার কথা বলে থাকেন জ্যোতিষীরা। বদলে কী কী করা যেতে পারে তার কথাও বলা রয়েছে। শাস্ত্র বলছে, অম্বুবাচীর শেষ দিন রাশি মেনে বিশেষ কিছু কাজ করলে সুফল প্রাপ্তি হবে। চলতি সপ্তাহের শুক্রবার দিনটি অম্বুবাচীর নিবৃত্তি হবে বলে জানাচ্ছে শাস্ত্র। কোন কাজগুলি এই দিন করতে হবে, জেনে নিন।

অম্বুবাচীর শেষ দিন কোন কাজগুলি করবেন?

মেষ: অম্বুবাচীর শেষ দিন সন্ধ্যাবেলা ঠাকুরের আসনে একটা প্রদীপ জ্বেলে কিছু ক্ষণ শান্ত মনে বসে থাকুন এবং মনোবাসনা জানান।

বৃষ: গাছে জল দিন। প্রকৃতির সঙ্গে মিশে থাকুন। পশু-পাখিকে খাবার খাওয়ান। অশান্তি কমে গিয়ে মন শান্ত হবে।

মিথুন: মিথুন রাশির ব্যক্তিরা অম্বুবাচীর শেষ দিন নিজের সকল মনোবাসনা ডায়েরির পাতায় লিখুন। এর পর সেই পাতাটি ছিঁড়ে কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিন। উপকৃত হবেন।

কর্কট: অম্বুবাচীর শেষ দিন সিংহাসন শুদ্ধ করে দেবীদের মুখ খোলার পর কিছু ক্ষণ তাঁদের সামনে বসে থাকুন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সিংহ: সিংহ জাতক-জাতিকারা শুক্রবার পিতৃপুরুষদের প্রতি জল অর্পণ করুন। উপকৃত হবেন।

কন্যা: ঘর পরিষ্কার করুন। সমস্ত অপ্রয়োজনীয় জিনিস বাড়ি থেকে বার করে দিন। জীবনে এর মাধ্যমেই সুদিনের সূত্রপাত ঘটবে।

তুলা: অম্বুবাচীর শেষ দিন তুলা জাতক-জাতিকারা ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করুন। পুরনো বন্ধুদের খোঁজখবর নিন। এতে আপনারই ভাল হবে।

বৃশ্চিক: ধ্যানচর্চায় মন দিন। অম্বুবাচীর শেষ দিনটি বৃশ্চিক জাতক-জাতিকারা সাধনা এবং মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে কাটাতে পারলে খুব ভাল হবে বলে মনে করা হচ্ছে।

ধনু: ধনু জাতক-জাতিকারা এই বিশেষ দিনটি ধর্মগ্রন্থ পড়ে এবং গুরুবাক্য পাঠ করে কাটাতে পারলে খুব ভাল হয়।

মকর: মকর জাতক-জাতিকারা এই দিন সন্ধ্যায় সাধ্যমতো কিছু দান করতে পারেন। শুভ ফলপ্রাপ্তি হবে।

কুম্ভ: অম্বুবাচীর শেষ দিন কুম্ভ রাশির ব্যক্তিরা কোনও আর্তের পাশে দাঁড়াতে পারলে খুব ভাল হয়।

মীন: বিশেষ এই দিনে মীন জাতক-জাতিকারা ধ্যান করুন এবং নিজেদের সঙ্গে সময় কাটান। জীবনের নানা জটের সুরাহা খুঁজে পাবেন।

Ambubachi Astro Tips Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy