Advertisement
E-Paper

অ্যালোভেরা গাছ বয়ে আনে শুভ শক্তি! বাড়ির ভিতর না বাইরে, কোন জায়গা বিশেষ এই ঔষধি গাছ রাখার জন্য আদর্শ?

শাস্ত্রমতে অ্যালোভেরা গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ। এই গাছ প্রতিরক্ষামূলক কাজ করে থাকে। এই গাছ খারাপের বিরুদ্ধে লড়াই করে এবং বাড়িতে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ০৭:৫৬
aloe vera

ছবি: এআই সহায়তায় তৈরি।

অ্যালোভেরা গাছের গুণাগুণ সম্বন্ধে আমরা কমবেশি সকলেই জানি। শরীরচর্চা থেকে রূপচর্চা, সবেতেই অ্যালোভেরার জুড়ি মেলা ভার। তবে জীবনের পথ মসৃণ করতেও কার্যকরী অ্যালোভেরা। সাংসারিক জটিলতা দূর করতে এ বার ব্যবহার করুন অ্যালোভেরা। শাস্ত্রমতে অ্যালোভেরা গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ। এই গাছ প্রতিরক্ষামূলক কাজ করে থাকে। এই গাছ খারাপের বিরুদ্ধে লড়াই করে এবং বাড়িতে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। অন্য দিক থেকে অ্যালোভেরাকে সৌভাগ্যের প্রতীক হিসাবেও দেখা হয়। যদি পারিবারিক সমস্যার হাত থেকে মুক্তি পেতে চান তা হলে অ্যালোভেরা গাছ নির্দিষ্ট নিয়ম মেনে বাড়ির নির্দিষ্ট দিকে রাখুন।

টোটকা:

১) অ্যালোভেরা গাছ কখনওই রান্নাঘরের কাছাকাছি রাখবেন না। এতে এর শুভ শক্তি নষ্ট হয় এবং বাড়িতে আর্থিক উন্নতি আটকে যায়।

২) বাড়ির সদর দরজার ডান দিকে একটা ভাল ফলনযুক্ত অ্যালোভেরা গাছ রাখুন। এর ফলে বাড়িতে কোনও খারাপ শক্তি প্রবেশ করতে পারবে না এবং বাড়িকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

৩) ঘরের উত্তর-পূর্ব দিকে অ্যালোভেরা গাছ রাখলে বাড়ির সদস্যদের স্বাস্থ্য ভাল থাকে এবং ধনসম্পত্তি বৃদ্ধি পায়। এ ছাড়া বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্ক ভাল থাকে।

৪) বাড়ির পশ্চিম দিকে এবং বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে ভুল করেও অ্যালোভেরা গাছ রাখবেন না। এর ফলে বাড়িতে আরও বেশি সমস্যা বৃদ্ধি পেতে পারে। সদস্যদের মধ্যে কলহ, আর্থিক সমস্যা এবং অশুভ কিছু ঘটতে পারে।

৫) অ্যালোভেরা গাছ বেশির ভাগ সময় বাইরে রাখা হয়, তবে এই গাছ ঘরের ভেতর রাখুন এবং এর যত্ন নিন। এতে বৃহস্পতি এবং কেতু গ্রহ ঠিক থাকবে।

৬) বাস্তুমতে এই গাছ ঘরে রাখা শুভ কারণ এই গাছ দ্রুত বাড়ে এবং এর সঙ্গে সাংসারিক উন্নতিও বাড়ে।

৭) শুকনো বা হলুদ হয়ে যাওয়া অ্যালোভেরা কখনওই বাড়িতে রাখতে নেই।

Astrology Astro Tips Aloe Vera Aloe Vera benefits
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy