Advertisement
E-Paper

পুরনো জামা আলমারিতে জমিয়ে রাখা কি খারাপ? সেগুলি দিয়ে কী করা যেতে পারে? খোঁজ দিলেন জ্যোতিষী

পুরনো, ছেঁড়া জামা বাড়িতে রাখা সম্বন্ধে নানা নিদানের কথা শাস্ত্রে বলা রয়েছে। সে সমস্ত জামা বাড়িতে রাখার হলে উপায়গুলি মেনে চলাই ভাল। অন্যথায় ঘটে অমঙ্গল।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১১:৫৯

ছবি: এআই সহায়তায় তৈরি।

পুরনো বা ছেঁড়া জামা জমিয়ে রাখার স্বভাব অনেকেরই রয়েছে। কিন্তু সে কাজ শাস্ত্রসম্মত কি না তা নিয়ে আমরা কেউই বিশেষ ভেবে দেখি না। পুরনো, ছেঁড়া জামা বাড়িতে রাখা সম্বন্ধে নানা নিদানের কথা শাস্ত্রে বলা রয়েছে। সে সমস্ত জামা বাড়িতে রাখার হলে উপায়গুলি মেনে চলাই ভাল। অন্যথায় ঘটে অমঙ্গল। হয়ে যায় মারাত্মক ক্ষতি। পুরনো জামা বাড়িতে জমিয়ে রাখার বিষয়ে কোন ভুলগুলি করা যাবে না, দেখে নিন।

পুরনো জামা বাড়িতে জমিয়ে রাখার নিয়মগুলি কী?

  • পুরনো, ছেঁড়া জামা দিয়ে কখনও ঘর মোছা যাবে না। আসবাবপত্র মোছার কাজেও এ জিনিস ব্যবহার করা যাবে না। এর ফলে মারাত্মক ক্ষতি হতে পারে। অর্থভাগ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে।
  • আলমারিতে পুরনো, বিবর্ণ জামা জমিয়ে রাখা যাবে না। ছেঁড়া জামাও আলমারিতে জমিয়ে রাখতে নেই বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এর ফলে নানা দিক থেকে ক্ষতি হয়ে যেতে পারে।
  • পুরনো জামা দান করার হলে সেটি আদৌ দানের যোগ্য রয়েছে কি না তা দেখে নেওয়া জরুরি। রং উঠে গেলে বা ছেঁড়া পোশাক কখনও দান করা উচিত নয়। এতে শনিদেব রুষ্ট হন।
  • অতিরিক্ত জীর্ণ পোশাক কখনও বাড়িতে জমিয়ে রাখা যাবে না। তা সর্বদা বাড়ির বাইরে বার করে দিতে হবে।
  • পুরনো জামা দান করার হলে তা সর্বদা নুনজলে ধুয়ে নিয়ে দান করতে হবে। অপরিষ্কার, দুর্গন্ধযুক্ত পুরনো জামা দান করা যাবে না।
Astro Tips Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy